নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

তিনি দেখিলেন তাঁহার রাজত্বের শতকরা প্রায় পঁচানব্বই জন প্রজাই হিন্দু। শিয়ারাও তাঁহার পিতার আমল হইতে মোঘল সাম্রাজ্যের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করিয়া আছে। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে জৈন সম্প্রদায় অন্যতম। ইহা ছাড়া পারসী বা অগ্নি উপসাকদের কথাও ভাবনা করা উচিৎ। খৃষ্টানরাও সেই সময় আনাগোনা শুরু করিয়াছিল। বাদশাহ্‌ সিদ্ধান্তে আসিলেন,- সব জাতির বাদশাহ্‌ হিসাবে তাঁহার সব ধর্মেরই পৃষ্ঠপোষকতা করা উচিৎ এবং সকল ধর্মের ভাল মতবাদ সমূহ লইয়া নতুন ধর্ম গঠন করিতে হইবে। ইহাতে সকল সম্প্রদায়ের লোকেরা তাঁহার প্রতি খুশী হইবে। তাহা ছাড়া এই বিশাল সাম্রাজ্য সুষ্ঠুভাবে শাসন করিবার জন্য এই নতুন ধর্মই হইবে সর্বাপেক্ষা বড় অস্ত্র। বাদশাহ্‌ আলাহ্‌পাকের উপর তাওয়াক্কোল ছাড়িয়া দিলেন। নিজের বুদ্ধিবিবেচনা অনুযায়ী রাজত্ব রক্ষার অস্ত্র হিসাবে শুরু হইল নতুন ধর্ম রচনার প্রস্তুতিপর্ব। নতুন ধর্মে সর্বাপেক্ষা বেশী প্রভাব ছিল হিন্দুদের। ইহা ছাড়াও দেশের প্রত্যেক ধর্মের বুদ্ধিমান ধর্মনেতাগণ শাহী দরবারে আসিয়া বাদশাহ্‌র সহিত তাহাদের ধর্ম বিষয়ে আলোচনা করিতেন। বাদশাহ্‌ তাহাদের অত্যন্ত সমাদর করিতেন এবং আলোচনার বিষয় লইয়া সব সময় গবেষণায় লিপ্ত থাকিতেন। বহু গবেষণার পর তিনি নতুন এক ধর্ম প্রবর্তন করিলেন। নাম দিলেন 'দ্বীন-ই- ইলাহী'। আশ্চর্যের বিষয়, দ্বীন-ই-ইলাহী ছিল স্পষ্টতই কুফরী। অথচ তাহার নাম রাখা হইয়াছিল দ্বীন-ই-ইলাহী অর্থাৎ আলাহ্‌র ধর্ম। এই নতুন ধর্মের প্রধান উপাদান ছিল সূর্যের উপাসনা করা। বাদশাহ্‌ প্রভাতে, দ্বিপ্রহরে, সন্ধ্যায় ও অর্ধরাত্রে বাধ্যতামূলকভাবে সূর্য পূজা করিতেন। তিনি তিলক লাগাইতেন এবং পৈতা পরিতেন। সূযোর্দয়ের সময় ও মধ্যরাত্রিতে নহবত ও নাকাড়া বাজান হইত। এই নতুন ধর্মে সূর্যের নাম উচ্চারণকালে 'জালাত কুদরাতুহু' বলিতে হইত। বাদশাহ্‌ বিশ্বাস করিতেন যে, সূর্য বাদশাহ্‌গণের অভিভাবক ও হিতাকাঙ্খী। তিনি তাই হিন্দুদের নিকট হইতে সূর্যকে বশীভূত করিবার মন্ত্র শিখিয়া লইয়াছিলেন। মধ্যরাত্রে ও ভোরে তিনি এই মন্ত্র পাঠ করিতেন। শিবরাত্রিতে তিনি সমস্ত রাত্রি যোগীদের আসরে বসিয়া থাকিতেন এবং বিশ্বাস করিতেন যে, ইহাতে আয়ু বৃদ্ধি পায়। ব্রাহ্মদাণ নামীয় এক ব্রাহ্মণকে বাদশাহ্‌ 'রাজকবি' উপাধিতে ভূষিত করিয়াছিলেন। ইতিহাসে এই ব্যক্তিই বীরবল নামে পরিচিত। তিনি বাদশাহ্‌র খুবই প্রিয় ছিলেন। তাহারই সুপারিশে 'দেবী' নামক একজন হিন্দু দার্শনিক বাদশাহ্‌র সহিত মেলামেশা করার সুযোগ পায়। রাত্রিকালে বাদশাহ্‌র অন্দরমহলেও এই

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।