নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

এইরূপ প্রচারের ফলে বাদশাহ্‌ আকবর নিজেকে মুজতাহিদ মনে করিতে থাকেন। তাঁহার মনে এই ধারণা বদ্ধমূল হয় যে- তিনি নিজেই নতুন কোন ধর্ম প্রবর্তন করিবার যথেষ্ট যোগ্যতা রাখেন। এইভাবে দুনিয়াদার আলেমগণের ফেতনা তাঁহার মনে অবিশ্বাসের বীজ বপন করে। ফলে তিনি ইসলামকে তাঁহার বিবেক দ্বারা বিচার করিতে থাকেন এবং দেখেন যে, ইসলামের প্রতিটি আকিদাই বিবেকের রায়ে টিকে না। কিন্তু অজ্ঞ বাদশাহ্‌ বুঝিতে পরিলেন না- বিবেক নিজেই অশুদ্ধ। বিবেক বা মানুষের সাধারণ জ্ঞান কোনদিনই সত্য আবিষ্কারের যোগ্যতা রাখে না। তাহা হইলে মানুষ নিজেই চিন্তাভাবনা গবেষণা করিয়া সত্য আবিষ্কার করিতে পারিত। বড় বড় দার্শনিক ও হিন্দু মুনি-ঋষি ও গ্রীক সাধকগণ সত্য আবিষ্কার করিতে পারিত। তাঁহাদের জ্ঞানচর্চা ও ইসলামবিবর্জিত কঠোর সাধনা করিয়া তাঁহারা মুক্তি পাইতে পারিতেন। কিন্তু তাহাদের সাধনা ও জ্ঞান দ্বারা তাহারা কেবল ভ্রষ্টতাই লাভ করিয়াছেন- অন্য কিছু নয়। বিবেকের কাজ শুধু এইটুকুই- সে বুঝতে শিখিবে যে, আনুগত্যের মাধ্যমেই সে মুক্তি পাইবে। নবী আ.গণ যে জ্ঞান লইয়া এই ধরাধামে আগমন করিয়াছেন সেই অহিলব্ধ নিঃসন্দেহ জ্ঞানের নিকট আত্মসমর্পন করিবে। কারণ মানুষ তাহার আকল ও বিবেক দ্বারা সত্য আবিষ্কার করিবার ক্ষমতা রাখে না বলিয়াই আলাহপাক নবী আ. গণকে প্রেরণ করিয়াছেন- যাহাতে মানুষ তাঁহাদের অনুগত হইয়া আলাহ্‌পাকের পরিচয় লাভ করে এবং মুক্তি পায়। কোরআন মজিদে তাই আলাহ্‌পাক ঘোষণা করিয়াছেন 'যাহা কিছু রসূল কর্তৃক প্রাপ্ত হও- তাহা গ্রহণ কর এবং যাহা তিনি করিতে নিষেধ করেন তাহা হইতে বিরত থাক।' বাদশাহ্‌ আকবর বিপদসংকুল পথে পা বাড়াইলেন। আবুল ফজলের দল তাহাকে বুঝাইয়া দিলেন যে, ইসলাম ধর্ম পুরাপুরি বিবেকবর্জিত এক মতবাদ। কিছু গরীব বেদুঈন এই ধর্ম প্রবর্তন করেন। তাঁহারা সকলেই ছিলেন ডাকাত ও ফেতনা সৃষ্টিকারী (নাউজুবিলাহ্‌)। বাদশাহ্‌র দরবারে নবুয়ত, দীদারে এলাহী, শরীয়তের আনুগত্য, হাশর নশর প্রভৃতি বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু হইল। অহি, মোজেজা, ফেরেশতা- প্রভৃতির অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করাই বাদশাহ্‌ ও তাঁহার দরবারীদের প্রধান কার্য হইয়া দাঁড়াইল। বাদশাহ্‌ আকবর ভাবিতে শুরু করিলেন, ইসলাম ধর্ম প্রবর্তনের পর এক হাজার বৎসর গত হইয়াছে। ইসলামের আয়ু ছিল এক হাজার বৎসর। বর্তমানে তাই নতুন কোন ধর্ম প্রবর্তনের প্রয়োজন। কিন্তু এই নতুন ধর্মের রূপরেখা কিরূপ হইবে তাহাই তিনি চিন্তা করিতে লাগিলেন।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।