নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

করিবার পর নিজেকে এজতেহাদের দরজাপ্রাপ্ত ভাবিতে শুরু করেন। তিনি কোন মযহাবের অনুগত না থাকিয়া ব্যক্তিগত মাসলা অনুযায়ী ইবাদত করিতে থাকেন। তিনি এলেমের প্রচার ও প্রসারের কাজ ছাড়িয়া দিয়া পুত্রদের সঙ্গে রাজনীতিতে জড়াইয়া পড়েন। এইভাবে দুনিয়াদার আলেমগণের দ্বারা মোঘল হুকুমতে সর্বপ্রথম ইসলামবিরোধী বিশ্বাসের বীজ বপন করা হয়। আবুল ফজল, ফৈজী ও তাহার পিতা এক মযহাবনামা জারী করেন। ইহাতে নফ্‌সপরস্তি ও শয়তানী আকিদার স্পষ্ট নিদর্শন পরিলক্ষিত হয়। এই মযহাবনামায় আরো অনেক দুনিয়াদার আলেম স্বেচ্ছায় দস্তখত করেন। অনেকের নিকট হইতে জোর করিয়া দস্তখত আদায় করা হয়। মযহাবনামাটি ছিল নিুরূপঃ 'বাদশাহ্‌ আকবরের আদল ও ইনসাফের বদৌলতে বর্তমান হিন্দুস্তান পরিণত হইয়াছে শান্তি ও শৃঙ্খলার কেন্দ্রে। এইজন্য এই স্থানে মুক্ত পথের প্রদর্শক আলেম ও সর্বসাধারণের সম্মেলন অনুষ্ঠিত হইয়াছে। ইহারা আরব ও বিভিন্ন দেশ হইতে আগমন করিলেও এই দেশকেই মাতৃভূমি বলিয়া জানেন। এই সমস্ত আলেমগণ সর্বপ্রকার এলেমে বিশেষ পারদর্শী। তাঁহারা সাচ্চা ইমানদার। আকলী ও নকলী বিষয়গুলিতেও তাঁহারা বিশেষজ্ঞ। কোরআন পাকে আলাহ্‌পাক এরশাদ করিয়াছেন ঃ 'আলাহ্‌তায়ালার নির্দেশ মান, রসুলের নির্দেশ মান এবং ঐ সকল লোকের নির্দেশ মান যাহারা তোমাদের প্রতি হুকুমের মালিক।' কতিপয় হাদিস- যথাঃ 'আলাহ্‌র নিকট কেয়ামতের দিন সবচেয়ে প্রিয় ব্যক্তি হইবেন ন্যায় বিচারক আমির,' 'যে ব্যক্তি আমিরের অনুগত সে যেন আমারই অনুগত এবং যে ব্যক্তি তাঁহার অবাধ্য সে আমারও অবাধ্য।' এই সব হাদিসের মর্মানুসারে এবং আকলী ও নকলী দলিল মোতাবেক আমরা ঘোষণা করিতেছি যে, আলাহ্‌র নিকট মুজতাহিদগণ অপেক্ষা ন্যায়-পরায়ণ বাদশাহ্‌ অধিক মর্যাদাসম্পন্ন। বাদশাহ্‌ জালালুদ্দিন মোহাম্মদ আকবর বড়ই ন্যায়বান, জ্ঞানী ও বিদ্বান। তাই মুজতাহিদগণের এখতেলাফি বিষয়গুলিতে যদি তিনি তাঁহার তীক্ষ্ন বুদ্ধি, জ্ঞান ও নিভুর্ল রায় অনুযায়ী আদম সন্তানের জীবিকা ও পার্থিব সুবিধার জন্য কোন একটি দিককে প্রাধান্য দেন এবং উহা করণীয় বলিয়া নির্দেশ প্রদান করেন তবে বাদশাহ্‌র এই সিদ্ধান্ত সমর্থনযোগ্য এবং সর্বসাধারণ উহা মানিয়া চলিতে বাধ্য। এইরূপ কোরআন শরীফের প্রতিকূল নয় অথচ যাহা দ্বারা মানুষ উপকৃত হয়, বাদশাহ্‌ কতৃর্ক প্রদত্ত এই ধরনের ফরমান অনুযায়ী প্রতিটি নর-নারী আমল করিতে বাধ্য থাকিবে। ইহার বিরোধিতায়- দ্বীন দুনিয়ার ধ্বংস ও আখেরাতের শাস্তি নিহিত।'

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।