কোন কোন সময় তিনি পায়ে হাঁটিয়া গরীবে নেওয়াজ হজরত খাজা মঈনউদ্দিন চিশতি র. এর রওজা মোবারক জেয়ারত করিতে যাইতেন। তৎকালীন বিখ্যাত বুজর্গ শেখ সেলিম চিশতি র. এর প্রতিবেশী হিসাবে বসবাস করিবার জন্য তিনি ফতেহপুরে রাজধানী স্থানান্তরিত করেন। ফতেহপুরে তিনি 'অনুপ তালাও' নামে একটি সরোবর খনন করান এবং উহার চারিধারে কয়েকটি ইমারত নির্মাণ করিয়া সেইগুলির নাম 'ইবাদতখানা' রাখেন। জুমআর দিনে এইসব ইবাদতখানায় আলেমগণের মধ্যে ধর্মীয় বিষয়ে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হইত। আলেমগণের খেদমতের ভার বাদশাহ্ স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন। ফলে অর্থের লোভে বহু আলেম এই মহফিলে যোগদান করিতেন। তাঁহারা প্রত্যেকেই বাদশাহ্র প্রিয়পাত্র হইবার জন্য সর্বদা চেষ্টা করিতেন। তাই একজন আরেকজনকে হিংসা করিতেন। ফলে তাঁহাদের মধ্যে বিবাদ বিসম্বাদ লাগিয়াই থাকিত। নির্বিবাদে একজন আরেকজনকে 'কাফের' ফতোয়া দিয়া তাঁহারা নিজেদের জ্ঞান বুদ্ধি প্রদর্শনের প্রয়াস পাইতেন। একজন কোন কিছু 'হালাল' ফতোয়া দিলে অন্যজনের প্রধান কাজই হইত যেভাবেই হোক উহাকে 'হারাম' প্রতিপন্ন করা। মোলা আবদুলাহ্ সোলতানপুরী 'মখদুমুল মুলক' খেতাবে ভূষিত হইয়াছিলেন। তিনি তাঁহার উপর হজ ফরজ নয় বলিয়া ফতোয়া দিয়াছিলেন। বাহানা করিয়া তিনি যাকাত প্রদানও স্থগিত করেন। মৃত্যুর পর তাঁহার লাহোরের বাসভবনে বহুপরিমাণ লুক্কায়িত ধনরত্ন পাওয়া যায়। গোরস্তান হইতেও স্বর্ণভর্তি কয়েকটি সিন্দুক উদ্ধার করা হয়। এইগুলি তিনি মৃত ব্যক্তিদের বাহানায় দাফন করাইয়াছিলেন। হজরত আবুদল কুদ্দুস গাংগুহী র. এর পৌত্র মাওলানা আবদুন্ নবী ছিলেন শাহী দরবারের একজন গণ্যমান্য ব্যক্তি। বাদশাহ্ তাঁহাকে খুবই সম্মান করিতেন। উলিখিত 'মখদুমুল মুলক' ও আবদুন নবীর মধ্যে চরম মতানৈক্য ছিল। উভয়ে উভয়ের প্রতি ফতোয়া দিতেন যে, তাঁহাদের পিছনে নামাজ পড়া দুরস্ত নয়। বাদশাহ্ আলেমদেরকে এতো বেশী ভক্তি করিতেন যে, তাঁহাদেরকে তিনি ইমাম রাজী র. ও ইমাম গাজ্জালী র. হইতেও বড় ধারণা করিতেন। কিন্তু তাঁহাদের এই সমস্ত জঘন্য নীচ কার্যকলাপ লক্ষ্য করিয়া ধর্ম বিষয়ে তিনি সন্দিহান হইয়া পড়েন। তাঁহার বিশ্বাসের মূলে ভাঙ্গন ধরে। μমে μমে তিনি পূর্ববর্তী ইমামগণকেও ইহাদের মতো ভাবিতে শুরু করেন এবং ধর্ম বিষয়ে আস্থা হারাইয়া ফেলেন। সবচেয়ে ভয়াবহ ছিলেন মোলা মোবারক নাগুরী ও তাহার দুই পুত্র আবুল ফজল ও ফৈজি। মোলা মোবারক নাগুরী সব মযহাব সম্পর্কে এলেম হাসিল
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।