নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

না। তাঁহাকে পালন করিতে হইবে সংস্কারের গুরু দায়িত্ব। কি করিয়া সেই সংস্কারের কার্য আরম্ভ করা যায় তাহাই তিনি চিন্তা করিতে শুরু করিলেন। স্বয়ং আলাহ্‌পাক যাঁহার সহায় তাঁহার সর্ব প্রকার কার্যই সহজ হইয়া যায়। তিনি প্রতিটি সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলির উপর তাঁহার মোজাদ্দেদ সুলভ দৃষ্টি বুলাইয়া লইলেন। প্রতিটি সমস্যা সূক্ষ্ণাতিসূক্ষ্ণভাবে বিশেষণ করিয়া তিনি বুঝিলেন যে, দেশব্যাপী এই বিরাট ফেতনার মূল উৎস বেদীন বাদশাহ্‌। দুনিয়াদার আলেম ও ভণ্ড সুফীগণ এই ফেতনাকে আরো বৃদ্ধি করিয়াছে। ইহা ছাড়া হিন্দু, জৈন, খৃষ্টান, পারসী প্রভৃতি ধর্ম নেতাগণ বাদশাহ্‌র অন্তর্গত দুর্বলতার সুযোগ লইয়া নিজেদের শয়তানী উদ্দেশ্য চরিতার্থ করিয়া দ্বীন ইসলামকে আষ্টে- পৃষ্ঠে বাঁধিয়া ফেলিতেছে। প্রবল প্রতাপান্বিত বাদশাহ্‌ আকবর দিলীর সিংহাসনে উপবিষ্ট। তাঁহার প্রবর্তিত 'দ্বীন-ই-ইলাহী' ধর্ম ইসলামের সম্পূর্ণ বিপরীত। বাদশাহ্‌র সহিত সংঘর্ষ অনিবার্য। মিথ্যার সহিত সত্যের সংঘাত না হইয়া পারে না। সত্য আসিয়াছে। মিথ্যা তিরোহিত হইবে। নিশ্চয়ই মিথ্যা তিরোহিত হইবে।

বাদশাহ্‌ জালালুদ্দিন আকবর মাত্র তের বৎসর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তাঁহার পিতা হুমায়ুন মৃত্যুর পূর্বে বৈরাম খাঁকে তাঁহার অভিভাবক নিযুক্ত করিয়া যান। কিন্তু বৈরাম খাঁকে বেশীদিন অভিভাবকত্ব করিতে হয় নাই। অল্পদিন পরেই আকবর রাজ্যের সর্বময় ক্ষমতা নিজ হাতে গ্রহণ করেন। তাঁহার জীবনের প্রথম দিককার ঘটনাবলী হইতে প্রতীয়মান হয় যে, তিনি প্রথম জীবনে বড়ই ধর্মভীরু ছিলেন। ঘরে-বাহিরে সর্বত্র তিনি জামাতের সহিত নামাজ আদায় করিতেন। তিনি পাঁচজন আলেমকে নামাজে ইমামতি করিবার কাজে নিযুক্ত করিয়াছিলেন। সফরের সময় নামাজের জন্য একটি খাস তাঁবুর ব্যবস্থা করা হইত। তিনি উহাতে জামাতের সহিত নামাজ আদায় করিতেন। আলেম সমাজের প্রতি ভক্তি ছিল অগাধ। তাঁহার রাজত্বের প্রথম দিকে ছদরে জাহান ছিলেন- আবদুন নবী। বাদশাহ্‌ কখনো কখনো নিজেই তাঁহার বাসভবনে হাদিস শুনিবার জন্য যাইতেন। তিনি তাঁহার সামনে থাকা অবস্থায় জুতাও পরিধান করিতেন না।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।