নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

মহব্বতের গভীর কেন্দ্র হইতে, রহমতের অবর্ণনীয় রহস্যময় অবস্থা হইতে মানব জাতিকে সৃষ্টি করিয়া স্থূলতম স্থান এই পৃথিবীতে প্রেরণ করিয়াছেন। কিন্তু সৃষ্টির প্রতি তাঁহার কি অসীম প্রেম, কি অনির্বচণীয় ভালবাসা যে, তিনি সৃষ্টিকে ছাড়িয়া দূরে যাইতে পারেন নাই। বলিয়াছেন, 'নাহনু আকরাবো ইলাইহি মিন হাবলিল ওয়ারীদ'- আমি তোমাদের প্রাণরগ অপেক্ষাও নিকটে। সত্যিই তাই, আমরা আমাদের যতখানি নিকটে তাহার চেয়েও তিনি আমাদের অধিক নিকটে। তাই তো অন্ধকার হইতে আলোককে, মিথ্যা হইতে সত্যকে পৃথক করিবার দায়িত্ব তিনিই গ্রহণ করিয়াছেন। অবুঝ, অক্ষম, অজ্ঞ তাঁহার বান্দাগণের ভালমন্দ বুঝাইবার জন্য সত্যের বাণীবাহক প্রেরণ করিয়াছেন। নবুয়তের নূর প্রবাহিত করিয়াছেন। আখেরী জামানার পয়গম্বর জনাবে আহমদ মুজতবা মোহাম্মদ মোস্তফা স. এর আবির্ভাবের মাধ্যমে নবুয়তের সেই নূরের সমাপ্তি ঘটিয়াছে। মানবের স্বভাবধর্ম ইসলাম পূর্ণতা প্রাপ্ত হইয়াছে। সূর্য উদিত হইলে যেমন নক্ষত্ররাজি আলোক বিচ্ছুরণে অক্ষম হইয়া পড়ে, তেমনি সাইয়েদুল মুরসালিন হাবীবে পাক স. এর আবির্ভাবে নবুয়তের দ্বার রুদ্ধ হইল। হজরত হাবীবে পাক স. এর ইন্তেকালের পর হাজার বৎসর গত হইয়াছে। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে কখনো একই সঙ্গে একাধিক মোজাদ্দেদ আগমন করিয়াছেন। বিশেষ ক্ষেত্রে সাধ্যমত চেষ্টা করিয়া তাঁহারা দীন ইসলাম হইতে বেদাত কুসংস্কার দূরীভূত করিয়াছেন। দীনের সংস্কার করাই যে তাঁহাদের মূল দায়িত্ব। হজরত শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দি র. ও মোজাদ্দেদ। ইহা রসুলেপাক স. এর খোশখবরী। কিন্তু তিনি শতাব্দীর মোজাদ্দেদ নহেন। হাজার বছরের মোজাদ্দেদ। হাজার বছর ধরিয়া দ্বীন ইসলামে বেদাত কুসংস্কারের পঙ্কিলতা প্রবেশ করিয়াছে। সমস্যার অন্ত নাই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়াছে ইসলাম বিরোধী শক্তির শক্ত শিকড়। মাথা তুলিয়া দাঁড়াইয়াছে নাস্তিকতা কুফরী বেদাতের এক বৃহৎ বিষবৃক্ষ। এই বৃক্ষ সমূলে উৎপাটিত করিতে হইবে এবং ইহার জন্য তাঁহাকে এককভাবে উদ্যোগ গ্রহণ করিতে হইবে। কারণ হাজার বছরের মোজাদ্দেদ কখনও একাধিক হন না। পূর্বে হাজার বছর গত হইলে সাধারণ পয়গম্বরের দ্বারা কার্য সম্পাদিত হইত না। প্রয়োজন হইত উলুল আজম পয়গম্বরের। নতুন শরীয়ত লইয়া তাঁহারা মানুষের হেদায়েতের জন্য আগমন করিতেন। হজরত সেরহিন্দি র. হাজার বছরের মোজাদ্দেদ। তাই তিনি উলুল আজম পয়গম্বরের কামালত বিশিষ্ট মোজাদ্দেদ। শুধু পীরমুরিদি যে তাঁহার শোভা পায়

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।