'হজরত শায়েখ আহমদ র. এর বিরোধিতার কারণেই তোমার নেসবত ছলব করিয়া লওয়া হইয়াছে।' খাজা হুছামুদ্দিন আহমদও একদিন মোরাকাবায় দেখিলেন, রসুলুলাহ্ স. খোতবায় হজরত মোজাদ্দেদ র. এর প্রশংসা করিতেছেন। অবস্থা দেখিয়া বিরোধীগণ সবাই তওবা করিলেন এবং তাঁহার দিকে রুজু হইলেন। শায়েখ তাজ নিজের তরফ হইতে ও অন্যান্য পীর ভাইগণের তরফ হইতে মাফ চাহিয়া হজরতের নিকট একটি দরখাস্ত পেশ করিলেন। হজরত খাজা র. এর ওরসের সময় আসিল। হজরত মোজাদ্দেদ র. দিলী আসিলেন। শায়েখ তাজ ও সকল বিরোধী ভাইগণ অনাবৃত মস্তকে গলায় পাগড়ী বাঁধিয়া শহর হইতে কয়েক মাইল দূর গিয়া নিজেদের কৃতকর্মের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাহিয়া হজরতকে সাদর অভ্যর্থনা জানাইয়া লইয়া আসিলেন। হজরতের বুকে রহমতের জোয়ার উথলিয়া উঠিল। অনুতপ্ত পীর ভাইগণকে তিনি মাফ করিয়া দিলেন।
সত্যের সহিত মিথ্যার সংঘর্ষ আবহমান কাল হইতে। আলাহ্পাকের দুনিয়ায় আলাহ্পাকেরই হুকুমত কায়েম হইবে। ইহাইতো স্বাভাবিক। মানুষ আলাহ্পাকের খলিফা হিসাবে আলাহ্পাকের আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করিবে। তারপর সমস্ত শক্তির মালিক, হেকমতের মালিক আলাহ্পাকের দরবারে সফলতার জন্য প্রাণ ভরিয়া শোকরিয়া জানাইবে। যুগে যুগে এই গুরু দায়িত্বের ভার নবী আ.গণের উপর অর্পিত হইয়াছে। তাঁহারা আলাহ্পাকের শক্তি ও সাহায্যে বলীয়ান হইয়া তাঁহাদের নিজস্ব কর্মক্ষেত্রে অবিরাম পরিশ্রম করিয়া শয়তানের কুমন্ত্রণায় পতিত মানুষকে মুক্ত করিয়াছেন। মানব জীবনে কল্যাণের পাবন আনিয়াছেন। প্রতিষ্ঠিত করিয়াছেন আলাহ্পাকের একক হুকুমত। হজরত আদম আ. হইতে শুরু করিয়া এমনিভাবে নবুয়তের নূরের ধারা চলিয়া আসিতেছে। আলাহ্পাকের কি অসীম দয়া। তাঁহার করুণার প্রকৃত বর্ণনা কোন ভাষা প্রকাশ করিতে পারে না। কোন কল্পনা ধারণ করিতে পারে না। তিনি তাঁহার