নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

মর্জি। এই স্থানের মাটি সত্যই তাঁহাকে ছাড়িল না। সোহাগভরে হজরত খাজা র.কে বুকে করিয়া রাখিল। হজরত মোজাদ্দেদ র. মোর্শেদের মাজার জিয়ারত করিলেন। পীরজাদা ও পীরভাইগণকে সান্ত্বনা দিলেন। মোর্শেদের অসিয়ত ও এরশাদ অনুযায়ী তিনি এইবার পূর্ণভাবে তাঁহার মুরিদদের ও খলিফাগণের তরবিয়তের ভার নিজের স্কন্ধে উঠাইয়া লইলেন। আবার জিকিরের হালকা গুলজার হইল। হজরত খাজা র. এর খলিফা ও মুরিদগণ হজরত মোজাদ্দেদ স. এর প্রতি যথেষ্ট আদব ও তাজীম করিতে লাগিলেন। তাঁহারা মুরিদের মত হজরতের নিকট হইতে ফয়েজ হাসিল করিতে লাগিলেন। কিছুদিন পর এক বিপত্তি দেখা দিল। কয়েকজন অপরিণামদর্শী মুরিদ হিংসাবশতঃ হজরত মোজাদ্দেদ র. এর সমালোচনা করিতে লাগিলেন। ইহাতে তাঁহার আত্মসম্মানবোধে আঘাত লাগিল। তিনি তাঁহাদের প্রতি অসন্তুষ্ট হইলেন। প্রথমতঃ তিনি তাঁহাদিগকে ওয়াজ নসিহত করিয়া বুঝাইবার চেষ্টা করিলেন। কিন্তু সফল হইলেন না। অতঃপর তিনি তাঁহাদের কয়েকজনের নেসবত ও কামালিয়াত ছলব করিয়া লইলেন। ইহাতেও তাহাদের চৈতন্যোদয় হইল না। ইহার কিছুদিন পর তিনি সেরহিন্দ শরীফে চলিয়া গেলেন। বিরোধী দলের নেতৃত্ব ছিল হজরত খাজা র. এর খলিফা তাজউদ্দিন সম্ভলী এর হাতে। তিনি বুঝিতে পারিলেন যে, তাঁহার নেসবত ছলব করিয়া লওয়া হইয়াছে। ইহাতে অনুতাপের পরিবর্তে তাঁহার আরো েμাধের উদ্রেক হইল। ইহাতে হজরত শায়েখ আহমদ র. এর বিরুদ্ধে খতম পড়া শুরু করিয়া দিলেন। খতম পাঠকারীদের মধ্যে একজন ছিলেন কাশফধারী। তিনি কাশফ দ্বারা যাহা দেখিলেন তাহাতে অত্যন্ত পেরেশান ও ভীত হইয়া পড়িলেন। ঘটনাটি তিনি অন্য সাথীদের নিকট বর্ণনা করিলেন। বলিলেন, 'আমরা প্রত্যেকেই আলো জ্বালাইলাম। হঠাৎ প্রবল ঝড় উঠিল। সমস্ত আলো নিভিয়া গেল। অদৃশ্য স্থান হইতে আওয়াজ আসিল হজরত শায়েখ আহমদ র. এর বিরুদ্ধে প্রজ্জ্বলিত আলোগুলি রসুলুলাহ্‌ স. এর কোপ নজরে পতিত হইয়া নিভিয়া গিয়াছে।' ঘটনা শুনিয়া বিরোধীদলের সবাই ভীতসন্ত্রস্ত ও অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন। শায়েখ তাজ সাহেব স্বয়ং একদিন স্বপ্নে দেখিলেন, 'একটি জাঁকজমকপূর্ণ সুসজ্জিত মহফিল। উচ্চ মর্যাদাসম্পন্ন আউলীয়াগণ মহফিলে শরীক হইয়াছেন। হজরত মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদ র. মহফিলের প্রধান ব্যক্তিত্ব। তাঁহাদের মধ্য হইতে বুজর্গ শায়েখ তাজউদ্দিনকে লক্ষ্য করিয়া বলিলেন,

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।