নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

জমাদিউস্‌ সানি মাস দেখিতে দেখিতে আসিয়া পড়িল। মাসের মাঝামাঝি সময়ে তিনি শয্যা গ্রহণ করিলেন। রোগশয্যায় একদিন বলিলেন, 'হজরত খাজা ওবায়দুলাহ্‌ আহরার র. কে স্বপ্নে দেখিলাম। তিনি আমাকে পিরহান পরিধান করিতে বলিতেছেন।' অতঃপর রোগকাতর মুখে হাসি ফুটাইয়া বলিলেন, 'যদি সুস্থ হই তবে পিরহান পরিব। নতুবা কাফনের পিরহানই পরিতে হইবে।' হজরতের অবস্থা দিন দিন অবনতির দিকে যাইতে লাগিল। একদিন তিনি আলাহ্‌পাকের মহব্বতে এমনভাবে বিলীন হইয়া গেলেন যে, শয্যাপার্শ্বে উপস্থিত সবাই মনে করিলেন- হয়তো সবই শেষ হইয়া গিয়াছে। কিন্তু ক্ষণকাল পরে তাঁহার জ্ঞান ফিরিয়া আসিল। তিনি বলিলেন, 'ইহাই যদি মৃত্যু হয় তবে মৃত্যু অতি বৃহৎ নেয়ামত। হৃদয় এই পরিবেশের আকর্ষণ ত্যাগ করিতে রাজি হয় না।' পঁচিশে জমাদিউস্‌ সানি, শনিবার। হিজরী ১০৯২ সাল। মহান নকশবন্দি বুজর্গ হজরত খাজা বাকী বিলাহ্‌ র. এর বিরহ যন্ত্রণার অবসান হইল। পরম শান্তির সহিত তিনি প্রিয়তম মাশুক আলাহ্‌পাকের মিলন লাভ করিলেন। ইন্না লিলাহে ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

হজরত মোজাদ্দেদ র. লাহোরে জিকিরের হালকায় সঙ্গীগণের সহিত উপবিষ্ট। এমন সময় সংবাদ পেঁৗছিল- হজরত খাজা র. আর পৃথিবীতে নাই। তিনি সঙ্গে সঙ্গে উচ্চারণ করিলেন, 'ইন্না লিলাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।' তারপর তৎক্ষণাৎ তিনি দিলী অভিমুখে রওয়ানা হইলেন। দিবারাত্রি পথ চলিতে লাগিলেন। বিশ্রাম নাই। বিশ্রাম করিবার সময় নাই। পথে সেরহিন্দ শরীফ পড়িল। কিন্তু তিনি যাত্রা বিরতি করিলেন না। পরিবারবর্গের সহিত মোলাকাতও করিলেন না। দিলী শহরের বাহিরে আজমিরী দরজার কাছে গিয়া তিনি থামিলেন। এইখানে কদম রসূলের নিকট হজরত খাজা র. এর রওজা মোবারক। জীবিত অবস্থায় তিনি একবার সঙ্গীগণসহ এইখানে আসিয়াছিলেন। জায়গাটি তাঁহার বড়ই পছন্দ হইয়াছিল। অজু করিয়া তিনি এইস্থানে দুই রাকাত নামাজ আদায় করিয়াছিলেন। তখন এই স্থানের কিছু মাটি তাঁহার কাপড় মোবারকে লাগিয়া গিয়াছিল। হজরত বলিয়াছিলেন, 'এইখানকার মাটি আমাকে ছাড়িতে চায় না।' সবই আলাহ্‌পাকের

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।