মাওলানা জামালউদ্দিন তিলবি র. ছিলেন বিখ্যাত আলেম। তিনি 'ওয়াহ্দাতুল অজুদ' অস্বীকার করিতেন। তিনি হজরত মোজাদ্দেদ র. এর আগমন সংবাদ পাইয়া ওয়াহ্দাতুল অজুদ সম্বন্ধে বাহাছ করিবার জন্য তাঁহার নিকট গমন করিলেন। হজরত তাঁহার সহিত বাহাছ করিলেন না। বরং তাঁহাকে লইয়া খাস কামরায় গমন করিলেন। তিনি মুহূর্তমধ্যে মাওলানা সাহেবকে পরিষ্কাররূপে তৌহিদের মাকাম দেখাইয়া দিলেন। সব দেখিয়া মাওলানা সাহেব μন্দন করিয়া উঠিলেন এবং হজরতের হাতে বায়াত গ্রহণ করিলেন। μমে μমে মাওলানা আবদুল হাকিম শিয়ালকোটি প্রভৃতি বহু বিখ্যাত আলেম তাঁহার মুরিদগণের অন্তভুর্ক্ত হইয়া ধন্য হইলেন। অনেক মাশায়েখও তাঁহার নিকট হইতে ফয়েজ হাসিল করিবার জন্য আগমন করিতে লাগিলেন। নেসবতে সিদ্দিকীর নূরে চতুর্দিক গুলজার ইহয়া গেল।
হজরত বাকী বিলাহ্ র. এর বয়স চলিশ বৎসরে পড়িয়াছে। শারীরিক দুর্বলতা μমেই বাড়িয়া যাইতেছে। ইদানিং তিনি যেন কেমন ইয়া গিয়াছেন। কাহারও মৃত্যু সংবাদ শুনিলেই তাঁহার দুই চোখ অশ্রুসজল হইয়া যায়। অস্ফুটস্বরে উচ্চারণ করেন, 'আহ্! বড়ই সংক্ষিপ্ত।' কেহই ইহার অর্থ বুঝিতে পারে না। একদিন তিনি তাঁহার বিবি সাহেবাকে ডাকিয়া বলিলেন, 'আমার বয়স যখন চলিশ বছর পূর্ণ হইবে, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটিবে। আর একদিন বলিলেন, 'আমি খাবে দেখিলাম, কে যেন আমাকে বলিতেছেন যে উদ্দেশ্যে আপনাকে দুনিয়ায় প্রেরণ করা হইয়াছিল তাহা সমাপ্ত হইয়াছে।' কিছুদিন পর আবার বলিলেন, 'অল্পদিনের মধ্যে নকশবন্দিয়া তরিকার একজন ইন্তেকাল করিবেন।' পুনরায় আর একদিন বলিলেন, 'শুনিলাম কে যেন বলিতেছেন- বর্তমান জামানার কুতুবের ইন্তেকাল হইল। শুনিয়া আমি আমার শোকগাঁথা কাসিদা (কবিতা) আবৃত্তি করিতে লাগিলাম।'