অবিচ্ছিন্ন চিন্তারাশি আমার হস্তগত হইল। আকাংখিত ব্যক্তিকেও আকাংখাকারীর ইচ্ছার প্রার্থী হওয়া প্রয়োজন এবং মাশুককেও আশেকের প্রেমে পতিত হইয়া আশেক হওয়া উচিত। হজরত নবী করিম স. মাশুক হইয়াও আশেক এবং আলাহ্পাকের প্রেমাসক্ত ছিলেন। এই কারণে হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে, 'হজরত নবী করিম স. চির বেদনাহত ও সদাচিন্তিত অবস্থায় কালক্ষেপণ করিতেন' এবং তিনি আরও বলিয়াছেন যে, 'আমার মত কোন পয়গম্বরই দগ্ধীভূত হন নাই।' প্রেমিকগণ প্রেমের যন্ত্রণা সহিতে পারেন। কিন্তু প্রেমাষ্পদের জন্য উহা অসহ্য। এইরূপ কথার অন্ত নাই। প্রেমের কাহিনী কভু অন্ত নাহি জানে তোমার গুণগান প্রভু ত্যাজিব কেমনে? পত্রবাহক শায়েখ আলাহ্ বখশ এক প্রকারের মহব্বত ও জজবা হাসিল করিয়াছেন। তাঁহারই আগ্রহে কিছু লিপিবদ্ধ করিলাম। মোটকথা, তিনি আপনারই খেদমতের উদ্দেশ্যে গমন করিতেছেন। তিনি তাঁহার আরও অনেক উদ্দেশ্য বর্ণনা করিয়াছিলেন কিন্তু সেই সব বিষয়ে আমার অনুমোদন না থাকায় শুধু সাক্ষাতের জন্য গমন করিতে স্বীকৃত হইয়া পত্র লিপিবদ্ধ করাইয়া লইলেন। অধিক উলেখ করা বেয়াদবি।
হজরত মোজাদ্দেদ র. এইবার সেরহিন্দ শরীফে প্রত্যাবর্তনের এজাজত পাইলেন। সেরহিন্দ শরীফে কিছুদিন অবস্থানের পর হজরত খাজা র. এর তরফ হইতে লাহোর যাইবার এরশাদ হইল। তিনি লাহোর অভিমুখে রওয়ানা হইলেন। হজরত মোজাদ্দেদ র. সকলের নিকট এখন অতি পরিচিত নাম। দিন দিন সূর্যের আলোর মতো তাঁহার খ্যাতি চতুর্দিকে ছড়াইয়া পড়িতেছে। তিনি লাহোর গিয়া উপস্থিত হইলেন। তাঁহার উপস্থিতির সংবাদ চতুর্দিকে ছড়াইয়া পড়িল। সাধারণ মানুষ ছাড়াও খ্যাতিমান আলেমগণও তাঁহার পবিত্র হাস্তির সহবত লাভের জন্য তাঁহার নিকট ভিড় করিতে লাগিলেন।