ফরমাইয়াছিলেন, হজরত আবুল হাসান খেরকানী র. এখন মওজুদ থাকিলে আমার মুরিদ হওয়া ছাড়া তাঁহার উপায় ছিল না। যদিও আমিই ছিলাম তাঁহার মুরিদ। যদি গুণহীনদের স্বভাব এইরূপ হয় তবে যে গুণের প্রভাবে বন্দী সে কেন সমর্পণের অন্বেষায় লিপ্ত হইবে না এবং সৌরভ পাইবার জন্য কেন সে অনুসরণ হইতে বিরত থাকিবে? এক্ষণে বিলম্ব ও চিন্তা ভাবনার কারণ মুখাপেক্ষীহীনতা নয়। বরং আপনার ইশারার ইন্তেজার করিতেছি। এখন তো সুযোগ আছে এবং অন্তরে বাসনার প্রাবল্যও বিদ্যমান। আলাহ্পাক যেন ব্যবস্থা করিয়া দেন এবং অহংকার ও নিজেকে উৎকৃষ্ট জানার ধারণা হইতে আলাহ্পাক আমাকে রক্ষা করুন। জনাব সৈয়দ সালেহ্ নিশাপুরী অবশিষ্ট সুলুকসমূহ সমাপ্ত করিবার ইচ্ছা ব্যক্ত করিয়াছেন। যদিও সময় এখন প্রতিকূল, তবুও তিনি কালক্ষেপণ করিতে রাজী নন। সুতরাং আপনার সহবতে প্রেরণ করা হইল। ইনশা-আলাহ্ তিনি তাঁহার যোগ্যতা অনুযায়ী ফায়দা হাসিল করিতে পারিবেন এবং আপনার পূর্ণ তাওয়াজ্জোহ্ ও কৃপা লাভ করিবেন। ওয়াস্ সালাম।...'
হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর পত্র নগণ্য খাদেমের নিবেদন এই যে, অনেকদিন হইতে হুজুরের দরবারের কোন প্রকার সংবাদ অবগত নই। পথ পানে দৃষ্টি মেলিয়া আছি। বারতা শ্রবণ করি বিরহ বঁধুর, স্নেহের জীবন যদি হয়গো মধুর প্রকৃত অবস্থা এর নাহি যায় বলা। সহে কি অন্তরে কভু বিরহের জ্বালা। জানি যে, সে দরবারে উপস্থিতির সৌভাগ্য লাভের অযোগ্য। যদিও না যেতে পারি নিকটে তাঁহার দূর হতে শুনিব তো সুরের বাহার। বিস্ময়ের ব্যাপার, অতি দূরত্বকে নৈকট্য নামে অভিহিত করা হইয়াছে এবং চরম বিরহকে মিলন আখ্যা দেওয়া হইয়াছে। প্রকৃতপক্ষে যেন ইহার দ্বারা নৈকট্য ও মিলন তিরোহিত করিবার ইশারা করিয়াছেন।
কি করে পাই আমি ছোয়াদের দেখা- গিরি গহবর পথে পথচারী একা।