নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

তিনি তাঁহার দুই পুত্র খাজা ওবায়দুলাহ্‌ ও খাজা আবদুলাহকে হজরত মোজাদ্দেদ র. এর সম্মুখে পেশ করিলেন। পুত্রদ্বয় তখনও দুগ্ধপোষ্য শিশু। হজরত খাজা র. তাঁহাদিগকে দেখাইয়া বলিলেন, 'ইহাদের উপর তাওয়াজ্জোহ্‌ দিন।' হজরত মোজাদ্দেদ র. পীরজাদাদ্বয়ের প্রতি তাওয়াজ্জ্‌োহ প্রদান করিলেন। এই তাওয়াজ্জোহ্‌ হজরত খাজা র. এর উপরও গিয়া পড়িল। ইহার পর তিনি হজরত মোজাদ্দেদ র.কে তাঁহার পীর আম্মার প্রতি গায়েবানা তাওয়াজ্জোহ্‌ ফরমাইবার এরশাদ করিলেন। তিনি তাহাই করিলেন। অতঃপর হজরত খাজা র. এরশাদ করিলেন, 'সুউচ্চ বৈশিষ্টপূর্ণ নক্‌শবন্দি সিলসিলার মধ্যে বর্তমানে আকাশের নীচে হজরত শায়েখ আহমদের মত মর্যাদাসম্পন্ন আর কেহ নাই। তিনি মোকাম্মেল, মুরাদ, মাহবুব ও কুতুব। সাহাবা, তাবেঈন, কামেলীন, মুজতাহিদ ইমামগণের পরে তাঁহার মতো এইরূপ খাছ ব্যক্তি খুবই কমই দেখা যায়। এই তিন-চার বছর আমি প্রকৃতপক্ষে মুর্শিদি করি নাই, μীড়া কৌতুক করিয়াছি মাত্র। কিন্তু সমস্ত প্রশংসা আলাহ্‌পাকের জন্য। আমার সামান্য প্রচেষ্টা ব্যর্থ হয় নাই। হজরত শায়েখ আহমদ র. এর মতো এক বৃহৎ হাস্তির আত্মপ্রকাশ ঘটিয়াছে।' তিনি আরও এরশাদ করিলেন 'মিঞা শায়েখ আহমদ ও আমার সম্পর্ক খাজা আবুল হাসান খেরকানী র. ও তাঁহার মুরিদ আবদুলাহ্‌ আনসার র. এর মতো। আবদুলাহ্‌ আনসার র. বলিয়াছিলেন, 'আমার পীর যদি বর্তমানে বাঁচিয়া থাকিতেন, তবে আমার মুরিদ হওয়া ছাড়া তাঁহার গত্যন্তর ছিল না। 'মিঞা শায়েখ আহমদ কুতুবে মাদার ও কুতুবে এরশাদ এর কামালাত একত্রিত করিয়াছেন। তাঁহার তোফায়েলে আমি জানিতে পারিলাম যে, তৌহীদে অজুদি (হামাউস্ত) 'সবই খোদা' একটি সংকীর্ণ সড়ক তুল্য। প্রকৃত রাজপথ অবশ্যই অন্যরূপ। বাস্তবিকই তিনি এমন এক সূর্য যাঁহার ফয়েজ ও নূরে দোজাহান আলোকিত হইতেছে।' হজরত খাজা র. ও হজরত মোজাদ্দেদ র. এর সম্পর্কই কিরূপ মধুর ছিল তাহা সত্যিই কল্পনাতীত। একে অন্যের প্রতি কিরূপ আদব প্রদর্শন করিতেন তাহা বর্ণনাযোগ্য নয়। উভয়ে উভয়ের নিকট যে সমস্ত চিঠিপত্র লিখিয়াছেন তাহাতেও আদবের আতিশয্য লক্ষণীয়। এখানে দুইটি পত্রের আংশিক উদ্ধৃতি দেওয়া হইল।

হজরত খাজা র. এর পত্র

'...আলাহ্‌পাক আপনাকে কামালাতের গৌরবময় শিখরে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। বুজর্গগণের পেয়ালার অংশ জমিনের ভাগ্যেও জোটে। যাহা হকিকতের হাল তাহাই লিপিবদ্ধ হইল। পীর আবদুলাহ্‌ আনসার র.

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।