নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

ছাড়িতে চান না। এই গুরুত্বপূর্ণ ও মনোহর মহফিলে অংশগ্রহণ করিবার জন্য এত অধিক সংখ্যায় অলি আলাহ্‌গণের রূহ মোবারক উপস্থিত হইল যে, সেরহিন্দ শরীফের শহর ও শহরতলীর কোথাও কোন জায়গা খালি রহিল না। অবশেষে এই জটিল বিষয়ের নিষ্পত্তি করিয়া দিবার জন্য হজরত রসুলেপাক স. তশরিফ আনিলেন। অতঃপর বলিলেন, 'আপনারা আপনাদের নেসবতের কামালতসমূহ সম্পূর্ণরূপে হজরত মোজাদ্দেদে আলফে সানিকে সোপর্দ করুন। ইনি আপনাদের সকলেরই খলিফা। আপনারা সকলেই তাঁহার নিকট হইতে সমানভাবে পারিশ্রমিক লাভ করিবেন। কিন্তু যেহেতু নবীদের পরে শ্রেষ্ঠ মানব হজরত সিদ্দিকে আকবর রা. হইতে নকশবন্দিয়া তরিকার উৎপত্তি এবং ইহাতে আজিমাতের সহিত সুন্নতের অনুসরণ ও বেদাত বর্জন করা হয় তাই তাজদীদের (সংস্কারের) বিশেষ খেদমত সম্পাদনের ক্ষেত্রে এই তরিকাটি সর্বাপেক্ষা যোগ্যতাপূর্ণ। সব সমস্যার সমাধান হইয়া গেল। রসুলুলাহ্‌ স. এর নির্দেশ অনুযায়ী প্রত্যেকেই নিজ নিজ তরিকার পরিপূর্ণ কামালাত হজরত মোজাদ্দেদ র.কে প্রদান করিলেন। ইহার সহিত যুক্ত হইল আলফে সানির মোজাদ্দেদের খাস কামালাত ও নেসবত এবং রসুলেপাক স. কতৃর্ক প্রদত্ত খাস কামালাতসমূহ। ইহা ছাড়াও মিশ্রিত হইল কাইউমিয়াত, ইমামত, খাজিনাতুর রহমত প্রভৃতি বিশেষ কামালাত। জন্ম নিল এক সমষ্টিভূত তরিকা। সর্ব প্রকার কামালাতের আধার নতুন এই সিলসিলার নাম হইল, 'তরিকায়ে মোজাদ্দেদিয়া।

হজরত মোজাদ্দেদ র. তৃতীয়বারের মতো দিলী আগমন করিলেন। দেখিলেন, হজরত খাজা বাকী বিলাহ র. পূর্বের চাইতে অনেক দুর্বল হইয়া পড়িয়াছেন। শরীরও অত্যন্ত কৃশ হইয়া পড়িয়াছে। সমস্ত শরীরে শক্তিহীনতার চিহ্ন স্পষ্টরূপে ফুটিয়া উঠিয়াছে। একদিন হজরত খাজা র. এরশাদ করিলেন, 'আমার শরীরের যেরূপ অবস্থা তাহাতে বাঁচিবার আশা কম।'

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।