নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মোজাদ্দেদে আলফে সানি রা. ফজরের নামাজের পর মোরাকাবায় রত ছিলেন। মোরাকাবা হইতে ফারেগ হইবার পর শাহ্‌ সাহেব তাঁহার সহিত সাক্ষাৎ করিয়া সমুদয় ঘটনা বর্ণনা করিলেন এবং খেরকা শরীফখানি তাঁহার হাওয়ালা করিয়া দিলেন। তিনি নির্জন কক্ষে গমন করিয়া খেরকা শরীফখানি পরম শ্রদ্ধাভরে পরিধান করিলেন। তিনি লক্ষ্য করিলেন, তাঁহাকে কেন্দ্র করিয়া বিস্ময়কর ঘটনার প্রকাশ ঘটিতে লাগিল। খেরকা-শরীফ পরিধানের সঙ্গে সঙ্গে কাদেরিয়া তরিকার নেসবত প্রবল হইল। কাদেরিয়া নূর তাঁহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। নকশবন্দিয়া নেসবত বিলুপ্ত হইল। কিছুক্ষণ এই অবস্থা চলিল। পুনরায় নকশবন্দিয়া নেসবত প্রবল হইল এবং কাদেরিয়া নেসবতকে ঢাকিয়া ফেলিল। পর্যায়μমে কয়েকবার এইরূপ ঘটিল। ইতোমধ্যে হজরত গাউসে আজম র. তশরিফ আনিলেন। তাঁহার সহিত আসিলেন সৈয়েদেনা আমিরুল মোমেনিন হজরত আলী করমুলা ওয়াজহাহু এবং কাদেরিয়া তরিকার অন্যান্য বিশিষ্ট বুজর্গগণ। কিছুক্ষণ পর আসিলেন গরীবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি র. ও তাঁহার সিলসিলার অন্যান্য বুজর্গবৃন্দ। অতঃপর হজরত বাহাউদ্দিন নকশ্‌বন্দ র., সৈয়েদেনা আমিরুল মোমেনিন হজরত আবু বকর সিদ্দিক রাদিআলাহু আনহুসহ তাঁহার সিলসিলার সমস্ত বুজর্গগণ হাজির হইলেন। μমে μমে কিবরিয়া আলিয়া, সোহরাওয়ার্দিয়া বুজর্গগণও আসিয়া উপস্থিত হইলেন। এইবার আলোচনা শুরু হইল। প্রথমে উভয় হজরত এর মধ্যে ইশারা বিনিময় হইল। হজরত গাউসে আজম র. বলিলেন, 'হজরত মোজাদ্দেদ র. শৈশবকালে আমার তরিকার বুজর্গ হজরত শাহ্‌ কামাল কায়থলী র. এর জিহ্বা চুষিয়া তরিকার সমুদয় কামালত হাসিল করিয়াছিলেন। সেই কারণে আমার তরিকার খেদমত করিবার জন্য তাঁহার উপর আমার দাবী প্রথম।' হজরত বাহাউদ্দিন নকশবন্দ র. বলিলেন, 'আমার সিলসিলার খলিফা হজরত বাকী বিলাহ র. এর মাধ্যমে তিনি রসুলেপাক স. এর বিশেষ আমানত পাইয়াছেন। অতএব তিনি আমার সিলসিলার খেদমত করিবেন।' গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি র. বলিয়া উঠিলেন, 'তাঁহার পূর্ব পুরুষগণ ছিলেন আমারই সিলসিলাভুক্ত। তিনি আমাদেরই কোলে প্রতিপালিত হইয়াছেন এবং সর্বপ্রথম আমার তরিকার খেলাফত লাভ করেন। তাই সর্বাপেক্ষা আমার দাবী অগ্রগণ্য।' কিবরিয়া আলিয়া ও সোহরাওয়ার্দিয়া বুজর্গগণও তাঁহাদের নিজ নিজ দাবীর সপক্ষে দলিল পেশ করিলেন। বহুক্ষণ ধরিয়া আলোচনা চলিল। কেহই দাবী

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।