কেরাম। রসূলুলাহ স. তাঁহার পবিত্র হস্তে হজরত শায়েখ আহমদ র.কে একটি অমূল্য বৈশিষ্ট্যপূর্ণ পোশাক পরাইয়া দিয়া বলিলেন, 'শায়েখ আহমদ, মোজাদ্দেদ এর প্রতীক স্বরূপ এই বিশেষ 'খিলআত' তোমাকে পরিধান করাইয়া দেওয়া হইল। এখন হইতে তুমি মোজাদ্দেদে আলফে সানি অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক। আমার উম্মতের দীন ও দুনিয়ার যাবতীয় দায়িত্ব আজ হইতে তোমার উপর অর্পিত হইল।' সাধারণতঃ পয়গম্বর আ.গণ চলিশ বৎসর বয়সে নবুওয়তের দায়িত্ব প্রাপ্ত হন। হজরত শায়েখ আহমদ র. এর বয়স চলিশ বৎসর হইয়াছে। চলিশ বৎসর বয়সে তিনি 'মোজাদ্দেদে আলফেসানি' এর দায়িত্ব গ্রহণ করিলেন। হজরত গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী র. পাঁচশত বৎসর পূর্বে মোজাদ্দেদে আলফেসানি র. এর আগমন সংবাদ জানিতে পারিয়া তাঁহার খেরকা মোবারক খাস কামালতে পরিপূর্ণ করতঃ নিজ সাহেবজাদা ও খলিফা হজরত তাজুদ্দিন আবদুর রাজ্জাক র.কে প্রদান করিয়া অসিয়ত করিয়া গিয়াছিলেন যে, মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদের আবির্ভাব ঘটিলে যেন এই খেরকা তাঁহার নিকট হাওয়ালা করিয়া দেওয়া হয়। উক্ত খেরকা শরীফ আমানতস্বরূপ μমাগতভাবে তাঁহার খলিফাগণের মাধ্যমে সর্বশেষে হজরত শাহ্ সেকেন্দার কায়থলী র. এর নিকট আসিয়া পেঁৗছিল। তিনি ছিলেন বংশের শেষ খলিফা এবং মোজাদ্দেদে আলফে সানি র. এর সমসাময়িক। তিনি একদিন স্বপ্নে দেখিলেন, তাঁহার দাদা কাদেরিয়া তরিকার বিখ্যাত বুজর্গ হজরত শাহ্ কামাল কায়থলী র. তাঁহাকে বলিতেছেন, 'গাউসে আজম র. এর অসিয়ত অনুযায়ী হজরত মোজাদ্দেদে আলফে সানি র.কে খেরকা শরীফখানি হাওয়ালা করিয়া দাও।' হজরত শাহ্ সেকেন্দার র. ভাবিলেন, ঘরের নেয়ামত ঘরেই শোভা পায়। তাই তিনি খেরকা শরীফ প্রদানের ব্যাপারে উৎসাহ বোধ করিলেন না। কিছুদিন পরে পুনরায় হজরত শাহ্ কামাল কায়থলী র. স্বপ্নে তাঁহাকে খেরকা প্রদানের জন্য তাগিদ দিলেন। কিন্তু তবুও তিনি তাহা দিলেন না। বিলম্ব দেখিয়া হজরত শাহ্ কামাল কায়থলী র. পুনর্বার স্বপ্নে দর্শন দিয়া রাগতঃ স্বরে বলিলেন, 'যদি তুমি পরকালের নিরাপত্তা কামনা কর এবং তরিকার নেসবত অটুট রাখিতে চাও তবে খেরকা শরীফ আজই হজরত শায়েখ আহমদ র. এর নিকট পেশ কর। নতুবা নেসবত ও কামালত সবই ছলব করিয়া লওয়া হইবে।' স্বপ্ন দেখিয়া হজরত শাহ্ সেকেন্দার র. ভীত হইয়া পড়িলেন। অতি প্রত্যুষে তিনি খেরকা শরীফ লইয়া হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর বাসগৃহ অভিমুখে রওয়ানা হইলেন।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।