একদিন হজরত শায়েখ আহমদ র. তাঁহার নিজ হুজরায় নিদ্রামগ্ন। সেই সময় হজরত খাজা র. তাঁহার সহিত সাক্ষাৎ করিবার জন্য তাঁহার হুজরায় গমন করিলেন। খাদেম হজরত শায়েখ আহমদ র.কে নিদ্রা হইতে জাগাইতে চাহিলেন। কিন্তু তিনি নিষেধ করিলেন এবং দরওয়াজার বাহিরে দাঁড়াইয়া তাঁহার নিদ্রাভঙ্গের প্রতীক্ষা করিতে লাগিলেন। হজরত শায়েখ আহমদ র. গভীর নিদ্রায় মগ্ন। কিন্তু সহসা তাঁহার ঘুম ভাঙ্গিয়া গেল। তিনি চৌকি হইতে অবতরণ করিয়া পেরেশান হইয়া জিজ্ঞাসা করিলেন, 'বাহিরে কে?' উত্তর আসিল, 'ফকির মোহাম্মদ বাকী।' উত্তর শুনিয়া তিনি তড়িৎ গতিতে হজরত খাজা র. এর খেদমতে হাজির হইলেন। হজরত শায়েখ আহমদ র. এর স্বদেশ প্রত্যাবর্তনের সময় আসিল। হজরত খাজা র. তাঁহার নিজস্ব যাবতীয় বাতেনী নেয়ামত ও কামালিয়ত তাঁহাকে দান করিলেন এবং এরশাদের তাজ তাঁহার মস্তক মোবারকে পরাইয়া দিলেন। হজরত খাজা র. এর নির্দেশে তাঁহার সমস্ত খফিলাগণের হেদায়েত ও মুরিদগণের তরবিয়তের ভারও তাঁহাকে গ্রহণ করিতে হইল। হজরত শায়েখ আহমদ র. পুনরায় সেরহিন্দ শরীফে প্রত্যাবর্তন করিয়া সালেকগণের তালীম ও তরবিয়তের কার্যে মশগুল হইলেন। দীর্ঘদিন যাবত তিনি এই কার্যে নিজেকে নিয়োজিত রাখিলেন। শত সহস্র সালেক তাঁহার স্পর্শমণি তুল্য সহবতের বরকতে ফয়ুজাত হাসিল করিতে লাগিলেন।
রবিউল আউয়াল মাসের ১০ তারিখ। শুμবার। হিজরী ১০১০ সাল। সোবহে সাদেকের পবিত্রতার বন্যায় সমস্ত পৃথিবী পাবিত। সোবহে সাদেকের এমনরূপ বহুদিন ধরিয়া প্রকাশিত হয় নাই। হাজার বছর পূর্বের সুশৃঙ্খলতা ও পবিত্রতার চিহ্ন যেন সে আজ সর্বাঙ্গে ধারণ করিয়াছে। হজরত শায়েখ আহমদ র. নির্জন কক্ষে উপবিষ্ট। এমন সময় রসুলুলাহ্ স. তশরীফ আনিলেন। সঙ্গে সমস্ত আম্বিয়া আ. অসংখ্য ফেরেস্তা ও আউলিয়ায়ে