নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

জন্য দিলীর কাবুলী দরওয়াজা পর্যন্ত গমন করিলেন। সেখান হইতে অতিশয় সম্মান প্রদর্শনপূর্বক তাঁহাকে সঙ্গে লইয়া নিজ খানকায় ফিরিয়া আসিলেন। এইবার শায়েখ আহমদ র. এর অন্যরূপ অবস্থার সৃষ্টি হইতে লাগিল। তাঁহার প্রতি বিশেষ কামালতের ফয়েজ বর্ষিত হইতে লাগিল এবং উরুজ পরিলক্ষিত হইতে লাগিল। তাঁহার প্রতি যেসব বিচিত্র ও গুঢ় মারেফতের রহস্যাদি প্রকাশিত হইতে লাগিল তাহা দেখিয়া হজরত খাজা র. বিস্মিত হইলেন। তিনি আর ওস্তাদ রহিলেন না। শিষ্য হইলেন। হজরত শায়েখ আহমদ র. এর নিকট তিনি দুর্লভ মারেফতসমূহের বর্ণনা ছাত্রের মত গ্রহণ করিতে লাগিলেন। পরিস্থিতির পরিবর্তন দেখিয়া হজরত খাজা র. এর খলিফা ও মুরিদগণের বিস্ময়ের অবধি রহিল না। কেহ কেহ হজরত শায়েখ আহমদ র. এর প্রতি বিরূপ মনোভাব পোষণ করিতে লাগিলেন। হজরত খাজা র. এর নিকট ইহা গোপন রহিল না। কুওতে বাতেনী দ্বারা তিনি সব কিছুই জানিতে পারিয়া তাঁহাদের উপর বড়ই রাগান্বিত হইলেন। এরশাদ করিলেন 'তোমরা যদি নিজেদের ইমান বাঁচাইতে চাও তবে হজরত শায়েখ আহমদ র. এর প্রতি উত্তম আকিদা রাখ এবং আদব প্রদর্শন কর। কারণ তিনি রূহানী জগতের এমন এক তেজস্কর সূর্য যাহার উদয়ে আমাদের মতো শত সহস্র নক্ষত্র জ্যোতিহীন হইয়া পড়িয়াছে। স্মরণ রাখ উম্মতে মোহাম্মদীর মধ্যে যে চারজন শ্রেষ্ঠ আউলিয়া আছেন তিনি তাঁহাদের অন্যতম।' কখনও কখনও হজরত খাজা র. তাঁহার অধীনে নিজের সমস্ত খলিফা ও মুরিদসহ মোরাকাবায় বসিয়া ফয়েজ হাসিল করিতে লাগিলেন। আসিবার সময় বড়ই আদবের সহিত ফিরিয়া আসিতেন। কোনμমেই তাঁহার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিতেন না। হজরত খাজা র. এর এইরূপ সম্মান প্রদর্শন দেখিয়া হজরত শায়েখ আহমদ র. বড়ই লজ্জিত হইতেন। একদিন তিনি অত্যন্ত আদব সহকারে হজরত খাজা র. এর নিকট আরজ করিলেন, 'এই নিকৃষ্ট গোলামের প্রতি হুজুর যেরূপ আদব ও সম্মান প্রদর্শন করিতেছেন তাহাতে আমি বড়ই লজ্জিত ও অনুতপ্ত।' হজরত খাজা র. জবাব দিলেন, 'আলাহ্‌পাকের নির্দেশ ভিন্ন আমি কিছুই করিতেছি না। গায়েব হইতে এইরূপ করিবার জন্য আমাকে আদেশ দেওয়া হইয়াছে এবং আমি ইহা পালন করিতে বাধ্য।' আদব প্রদর্শনের কি বিচিত্র প্রতিযোগিতা। দেখিয়া বিস্ময় জাগে। অন্তর শীতল হয়। যেখানে আলাহ্‌পাকের উদ্দেশ্যে সমস্ত সত্তা উৎসর্গীকৃত- সেইখানে এইরূপই হইয়া থাকে।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।