নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ আহমদ র. নকশবন্দিয়া তরিকার পূর্ণ কামালত হাসিল করিলেন। এক মোবারক সময়ে তাঁহার নিকট খেলাফতনামা প্রদান করা হইল। তাঁহার মত মাহবুব ও মোরাদ ব্যক্তির তরবিয়তের সুযোগ লাভের জন্য হজরত খাজা র. আলাহ্‌পাকের নিকট শোকরানা আদায় করিলেন। তিনি তাঁহার হালত ও কামালতের অনেক প্রশংসা করিলেন এবং তাঁহাকে তাঁহার জন্মভূমি সেরহিন্দ শরীফে যাইবার এরশাদ করিলেন।

আবার সেই সেরহিন্দ। সেই মায়াময় মোহময় জন্মভূমি সেরহিন্দ। শায়েখ আহমদ র. সেরহিন্দ শরীফে ফিরিয়া আসিলেন। সেরহিন্দের আলো, বাতাস, মাটি তাঁহাকে মোবারকবাদ জানাইল। শায়েখ আহমদ র. এবার নতুন বেশে সজ্জিত হইয়া আসিয়াছেন। নেসবতে সিদ্দিকীর নূরে তাঁহার সর্বাঙ্গ সমুজ্জ্বল। মোর্শেদের এরশাদ নেসবতে সিদ্দিকীর এই নূর দিকে দিকে ছড়াইয়া দিতে হইবে। আলাহ্‌পাকের বান্দাগণকে হেদায়েতের পথের সন্ধান দিতে হইবে। ইহা যে এক পবিত্র দায়িত্ব। তিনি দায়িত্ব পালনে তৎপর হইলেন। চতুর্দিক হইতে দলে দলে তালেবে এলেমগণ তাঁহার খেদমতে হাজির হইতে লাগিলেন। আলাহ্‌পাক কতৃর্ক প্রদত্ত খাস রূহানী শক্তির সাহায্যে তিনি শত শত তালেবে এলেমকে কামালিয়তের স্তরে পেঁৗছাইয়া দিলেন। কর্মব্যস্ততার মধ্য দিয়া তাঁহার সময় কাটিতেছিল। সহসা অন্তর আলোড়িত হইল। কতদিন হইল মোর্শেদের পবিত্র সুরত দেখিবার সৌভাগ্য হয় নাই। রূহানী নৈকট্য থাকিলে কি হইবে। সুরত যে সুরতকে দেখিবার জন্য উন্মাদ হয়। আহা কতদিন হইল। মোর্শেদ দর্শনের আকাংখা যে তীব্ররূপ ধারণ করিয়াছে। শায়েখ আহমদ র. দিলী অভিমুখে রওয়ানা হইলেন। হজরত খাজা র. সংবাদ পাইলেন, তাঁহার নয়নের নূর তরিকা রেওয়াজকারী প্রিয়তম খলিফা দিলী আসিতেছেন। তাঁহারও হৃদয় উতলা হইল। তিনি সমস্ত খাদেম ও সালেকগণকে সঙ্গে লইয়া শায়েখ আহমদ র.কে স্বাগতম জানাইবার

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।