বিস্ময়কর ও দুর্লভ অবস্থা লাভ করিয়াছেন। তিনি একটি বৃহৎ নূর যাহা একদিন সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িবে। আলহামদুলিলাহ। ফকিরের বিশ্বাস ও কামালত তাঁহার ভিতর স্থিতিবান হইয়াছে। তাঁহার কয়েকজন ভাই আছেন। সকলেই নেক ও বুজর্গ। তাঁহার সংসর্গে সব সময় কয়েকজন আলেম উপস্থিত থাকেন। তাঁহার সহবতের বরকতে তাঁহারাও অনেক বাতেনী ক্ষমতা অর্জন করিয়াছেন। তাঁহার একজন অল্প বয়স্ক সাহেবজাদা আছেন। তিনি আলাহ্পাকের গুঢ় তত্ত্বসমূহের সমষ্টি। আলাহ্পাক তাঁহার সেজর শরীফকে উত্তমরূপে লালন করুন। ফকিরগণের হৃদয় আলাহ্প্রাপ্তির দরওয়াজা।' হজরত খাজা র. এর অন্যান্য মুরিদগণ তাঁহাদের জ্ঞান অনুযায়ী তাঁহার প্রতি পৃথক পৃথক আকিদা রাখিতেন এবং সেই অনুপাতে ফয়েজ পাইতেন। কিন্তু শায়েখ আহমদ র. এর আকিদা ছিল সর্বোচ্চ। তিনি বিশ্বাস করিতেন যে, রসুলুলাহ স. এর জামানা গত হইবার পর হজরত খাজা র. এর মত তরবিয়ত আর কাহারও নসিব হয় নাই। তাঁহার মত বা-আদব কোন মুরিদ ছিলেন না। তাঁহার পীর ভাই শায়েখ তাজ সাম্ভলী র. এর দায়িত্ব ছিল সব মুরিদগণের হাল শুনিয়া হজরত খাজা র. এর নিকট জানানো। কিন্তু শায়েখ আহমদ র. ছিলেন ইহার ব্যতিμম। তাঁহার প্রতি হুকুম ছিল নিজের অবস্থা সরাসরি হজরত খাজা র. এর নিকট আরজ করার। কিন্তু তিনি আদব প্রদর্শনের জন্য অধিকাংশ সময় নীবর থাকিতেন। হজরত খাজা র. একদিন তাঁহাকে বলিলেন, 'আপনি নিজের অবস্থা বলিতে চান না কেন, কি চিন্তা করেন?' শায়েখ আহমদ র. আরজ করিলেন, 'আমিই বা কি, আর আমার অবস্থাই বা কি হইবে, যে তাহা প্রকাশের যোগ্যতা রাখে।' তিনি এরশাদ করিলেন 'যাহা ঘটিবে এখন হইতে তাহার সবকিছুই সঠিকভাবে আমার নিকট আরজ করিবেন।' হঠাৎ একদিন এক আশ্চর্য ঘটনা ঘটিয়া গেল। শায়েখ আহমদ র. কি মনে করিয়া শায়েখ তাজ র. এর দিকে খেয়াল করিলেন এবং তাওয়াজ্জোহ দিলেন। ফলে তিনি সংজ্ঞা হারাইয়া মাটিতে পড়িয়া গেলেন। হজরত খাজা র. শায়েখ আহমদ র.কে বারবার ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি সব খুলিয়া বলিলেন। সব শুনিয়া হজরত খাজা র. এর চেহারা মোবারক বিবর্ণরূপ ধারণ করিল। উপস্থিত অন্যান্য ব্যক্তিগণের মুখেও কোন কথা নাই। দীর্ঘক্ষণ ধরিয়া মহফিলে নীরবতা বিরাজ করিল।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।