হজরত খাজা র. এর নিকট এই হাল ব্যক্ত করিলে তিনি বলিলেন, 'ইহা তাওহীদে হক্কুল ইয়াকিন।' অর্থাৎ ইহা হইল জময়ুল জমআ। ইহার পর বিশ্বের আকৃতিগুলি যাহা প্রথমে 'হক' মনে হইতেছিল তাহা নিছক কল্পনা বলিয়া পরিদৃষ্ট হইল। ইহাতে তাঁহার পেরেশানি অত্যধিক বাড়িয়া গেল। তাঁহার 'ফুছুছুল হাকাম' কেতাবের কথা মনে পড়িল। বুজর্গ পিতার নিকট উক্ত কেতাবের বিষয়ে তিনি শুনিয়াছিলেন, 'যদি তুমি ইচ্ছা কর, তবে বলিতে পার 'আলম হক'- অথবা বলিতে পার 'উহা সৃষ্ট।' ইহাও বলিতে পার এক হিসাবে উহা হক- অন্য হিসাবে উহা সৃষ্ট। অথবা উভয়কে পৃথক কর ইহাই উত্তম মর্যাদা।' হজরত খাজা র. এর নিকট তিনি নিজের হাল বর্ণনা করিলেন। হাল শুনিয়া তিনি উত্তর দিলেন, 'এখনও আপনার হাল পরিচ্ছন্ন হয় নাই। বাস্তব ও অবাস্তবের মধ্যে পার্থক্য করিবার শক্তি হাসিল না হওয়া পর্যন্ত আপনি আপনার কার্যে রত থাকুন।' শায়েখ আহমদ র. এই বিষয়ে 'ফুছুছুল হাকাম 'কেতাবের উদ্বৃতি শোনাইলেন। হজরত খাজা র. উহা শুনিয়া বলিলেন, 'কেতাবের লেখক হজরত শায়েখ মহিউদ্দিন ইবনে আরাবী র. যাহা লিখিয়াছেন তাহা প্রারম্ভিক অবস্থা। কামেল অবস্থা নয়।' তিনি পুনরায় নিজ কার্যে রত হইলেন। পরম দয়ালু আলাহ্পাক হজরত খাজা র. এর তাওয়াজ্জোহ এর বরকতে দুই দিনের মধ্যে বাস্তব ও অবাস্তবের পার্থক্য দেখাইয়া দিলেন। তিনি মওজুদে হাকিকিকে কল্পনা হইতে পৃথক করিয়া ফেলিলেন এবং কাল্পনিক বস্তু হইতে উৎপন্ন সেফাত, কার্যাবলী ও লক্ষণাদিসমূহকে আলাহ্পাকের তরফ হইতে পাইলেন। ঐসব সেফাত ও কার্যাবলীও অলীক মনে হইল এবং প্রকাশ্যে মজুদ রহিল শুধুই মাত্র এক জাতপাক। তিনি এই অবস্থা হজরত খাজা র.কে জানাইলেন। তিনি বলিলেন, 'ফরক বাদাল জমআ অর্থাৎ একত্রিত হইবার পর পৃথক হওয়া ইহাকেই বলে। এইখানেই সমাপ্তি। ইহাই পূর্ণ স্তর। হজরত খাজা র. তাঁহার সম্পর্কে মন্তব্য করিলেন, 'আপনার মধ্যে মাহবুবিয়াত ও মোরাদিয়াত এর নেসবত আছে। মুহিব্বিয়াত ও মুরিদিয়াত ব্যক্তিগণের তুলনায় এইরূপ নেসবতধারী ব্যক্তিগণ অনায়াসে সুলুকের সমস্ত স্তর অতিμম করিতে সক্ষম হন।' হজরত খাজা র. শায়েখ আহমদ র. এর যোগ্যতা দেখিয়া মুগ্ধ হইয়া গেলেন। এক বন্ধুর নিকট তিনি শায়েখ আহমদ র. সম্পর্কে লিখিলেন- 'শায়েখ আহমদ সেরহিন্দ শরীফের একজন খ্যাতিমান বুজুর্গ। তিনি বিদ্বান ও বা-আমল আলেম। ফকির কয়েকদিন মাত্র তাঁহার সহবতে আছেন। ইহাতেই তিনি
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।