শায়েখ আহমদ র. বলিলেন, 'একক দেখিতেছি।' হজরত খাজা র. বলিলেন, 'ইহার নাম ফানা ফিল ফানা। কারণ, শরীরের সহিত সংলগ্ন থাকা সত্ত্বেও এই ফানা হাসিল হয়।' সমস্ত রাত্রি তাঁহার এইরূপ অবস্থার মধ্যে কাটিল। পরদিন তিনি সমস্ত ঘটনা হজরত খাজা র. এর নিকট আরজ করিলেন এবং বলিলেন, 'আমি হক সুবহানাহু তায়ালার সম্পর্কের হুজুরী অনুভব করিতেছি।' ইহার পর একটি কৃষ্ণবর্ণের নূর প্রকাশিত হইল। ইহা সমস্ত জগতকে পরিবেষ্টন করিয়া আছে। শায়েখ আহমদ র. এই অবস্থা হজরত খাজা র.এর নিকট পেশ করিলে তিনি এরশাদ করিলেন, 'ঐ কৃষ্ণ নূরের প্রশস্ততাই 'এলমে এলাহী।' উহা জাত পাকের সম্পর্কের মাধ্যমে জাগতিক দ্রব্য সামগ্রীর সহিত সুবিস্তৃত। ঐ বিস্তৃতিকে নফি করিতে হইবে।' অতঃপর উক্ত নূর সংকুচিত হইতে লাগিল। μমাগত সংকুচিত হইতে হইতে উহা একটি বিন্দুতে পরিণত হইল। হজরত খাজা র. বলিলেন, 'ঐ বিন্দুকেও নফি করিতে হইবে এবং হয়রানিতে আসিতে হইবে।' শায়েখ আহমদ র. তাহাই করিলেন। বিন্দু বিলুপ্ত হইল। হয়রানিও প্রকাশিত হইল। এইখানে তৌহিদে শুহুদি নসিব হয়। কেননা এই মাকামে হক সোবহানাহু তায়ালা নিজেই নিজেকে দেখেন। তিনি এই হাল মোর্শেদের নিকট আরজ করিলেন। হজরত খাজা র. বলিলেন, 'ইহাই নকশবন্দিয়া হুজুরী'। নকশবন্দিগণ ইহাকে হুজুরে আগাহী বা হুজুরে বেগাইবত বলেন। ইহাই শেষ বস্তু প্রারম্ভে প্রবিষ্ট করনের মাকাম। এই তরিকায় ইহা গ্রহণ করা মাত্রই হাসিল হয়। কিন্তু অন্য তরিকায় যদি কাহারও কিছু লাভ হয় তবে তাহার জন্য অত্যন্ত পরিশ্রম ও সাধনার প্রয়োজন পড়ে। শায়েখ আহমদ র. ইহা মাত্র দুই মাস কয়েকদিনের মধ্যে হাসিল করিলেন। অতঃপর পুনরায় ফানা শুরু হইল। ইহাই প্রকৃত ফানা। এইখানে কলব্ এত বেশী প্রশস্ততা লাভ করিল যে, সমগ্র আলম আরশ হইতে ফরশ সরিষার দানার মত নজরে আসিল। তিনি নিজেকে এবং জগতের প্রত্যেক বস্তুকে, প্রতিটি বিন্দুকে 'হক' দেখিলেন। ইহার পর বিশ্বের প্রত্যেক অণু পরমাণুকে নিজের প্রতিবিম্ব এবং নিজেকে এই সবের প্রতিচ্ছবি মনে হইতে লাগিল। ইহার পর নিজেকে বরং প্রত্যেক অনু পরমাণুকে এত বেশী প্রশস্ত দেখিলেন যে, শুধু সমস্ত বিশ্ব নয় বরং কয়েকগুণ বিশ্ব ইহার মধ্যে স্থান লাভ করিতে পারে। যেন নিজেকে বরং প্রত্যেক অণু পরমাণুকে এমন বিস্তৃত নূর রূপে দেখিলেন যাহা অণু পরমাণুতে অনুপ্রবেশ করিল এবং বিশ্বের আকৃতি ও সুরত সমূহ এই নূরের মধ্যে বিলীন হইয়া গেল। ইহার পর নিজেকে এবং প্রতিটি অণু পরমাণুকে বিশ্বের শক্তির আধার অনুভূত হইল।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।