নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

কাহারও প্রতি আগ্রহ প্রকাশ করা ছিল হজরত খাজা র. এর স্বভাব বিরুদ্ধ কাজ। কিন্তু তিনি শায়েখ আহমদ র. এর ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করিলেন। বলিলেন, 'আপনি আমার খানকায় কিছুদিন অবস্থান করুন।' শায়েখ আহমদ র. এক সপ্তাহ অবস্থান করিবার ওয়াদা করিলেন। দুই দিন অতিবাহিত না হইতেই তাঁহার হালত পরিবর্তন হইল। হজরত খাজা র. এর জজবা দ্বারা তিনি প্রভাবান্বিত হইতে লাগিলেন। নকশবন্দিয়া তরিকা গ্রহণের আকাংখা তাঁহার দিলে চরমভাবে আলোড়ন সৃষ্টি করিল। তিনি হজরত খাজা র. এর হাতে বায়াত হইবার আরজি জানাইলেন। হজরত খাজা র. কোনরূপ এস্তেখারা করিলেন না। তিনি শায়েখ আহমদ র.কে নিভৃত স্থানে ডাকিয়া লইলেন এবং তাঁহাকে মুরিদ করিলেন। প্রথমে তিনি তাঁহাকে কলবের জিকিরের তালিম দিলেন। সঙ্গে সঙ্গেই তাঁহার কলব নকশবন্দি নূরে পরিপূর্ণ হইয়া গেল। পূর্ণ লজ্জত ও আরামের মধ্য দিয়া তিনি কলবের তালিম সমাপ্ত করিলেন। সত্যিই নকশবন্দি বুজর্গগণ আলাহ্‌পাকের খাস নেয়ামতই বটে। নতুন নেসবতের অবর্ণনীয় আস্বাদে শায়েখ আহমদ র. হতবাক হইয়া গেলেন। বিস্ময়কর সৃষ্টি তোমার নকশবন্দিগণ, অবাক নিয়মে নূর করে বিকীরণ, প্রেমের সৌরভ বিলান অযাচিত করে এমন দয়ালু যে গো নাই চরাচরে, কোথায় পাবে গো তুমি আপন এমন যেমন আপনজন নকশবন্দিগণ। শায়েখ আহমদ র. দিন দিন আধ্যাত্মিক সোপানসমূহ অতিμম করিতে লাগিলেন। সপ্তাহ কাটিয়া গেল। কিন্তু তিনি আর যাইতে পারিলেন না। একদিন তিনি ফানা অবস্থায় দেখিতে পাইলেন এক বিশাল মহাসমুদ্র। উহার ছায়ার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রকার চিত্র ও সুরত প্রকাশিত হইল। μমে μমে এই হাল বৃদ্ধি পাইতে লাগিল। কোন কোন সময় এক প্রহর- কোন কোন সময় দুই প্রহর- আবার কোন কোন সময় সমস্ত রাত্রিব্যাপী এই অবস্থা স্থায়ী হইতে লাগিল। হজরত খাজা র. এর নিকট তিনি এই হাল বর্ণনা করিলেন। তিনি বলিলেন, 'আপনার এক ধরনের বিশেষ ফানা হাসিল হইয়াছে।' ইহার পর তিনি তাঁহাকে জিকির করিতে নিষেধ করিয়া দিলেন। বলিলেন, 'শুধু জিকিরের প্রতি খেয়াল রাখুন।' দুই দিন চলিয়া গেল। শায়েখ আহমদ র. এবার 'ফানায় মোছতালেহ্‌' (প্রচলিত ফানা) লাভ করিলেন। হজরত খাজা র. এর নিকট এই হাল বর্ণনা করিলে তিনি এরশাদ করিলেন, 'তামাম আলম কি আপনার একক ও সংলগ্ন দৃষ্টিগোচর হইতেছে?'

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।