বায়তুলাহ্ শরীফের হজ ও রসুলুলহ্ স. এর রওজা মোবারক জেয়ারতের বাসনা বহুদিন হইতে শায়েখ আহমদ র. এর হৃদয়কে ব্যাকুল করিয়া রাখিত। কিন্তু উপায় ছিল না। বৃদ্ধ পিতার শারীরিক দুর্বলতা ও অসুস্থতা ছিল একমাত্র প্রতিবন্ধক। তাঁহার খেদমত করার হক ছিল তাঁহার উপরে বর্তমান। হৃদয়ের চরম অস্থিরতা সত্ত্বেও তাই তিনি মক্কা শরীফ ও মদীনা মনওয়ারা সফর স্থগিত রাখিতে বাধ্য হইয়াছিলেন। পিতা ইন্তেকাল করিয়াছেন। এবার তিনি হজ করিবার উদ্দেশ্যে রওয়ানা হইলেন। প্রথমে দিলী আসিলেন। মওলানা হাসান কাশ্মীরি র. ছিলেন তাঁহার অন্তরঙ্গ বন্ধু। শায়েখ আহমদ র. তাঁহার মেহমান হইলেন। মাওলানা সাহেব তাঁহাকে জানাইলেন, দিলীতে একজন নক্শবন্দি বুজর্গের আগমন হইয়াছে। তিনি নকশ্বন্দিয়া তরিকার এক অমূল্য রত্ন। এইরূপ হাস্তি বর্তমান জামানায় দুর্লভ। দীর্ঘদিন রিয়াজত ও চিলাকশি দ্বারা যাহা হাসিল করা যায় না, তাঁহার এক তাওয়াজ্জোহ-এর বরকতে তাহা হাসিল হইয়া যায়। শায়েখ আহমদ র. এর মরহুম আব্বাজানের কথা মনে পড়িয়া গেল। নকশ্বন্দিয়া তরিকা গ্রহণ করিবার জন্য তাঁহার কতই না ব্যাকুলতা ছিল। কিন্তু এই দেশে কোন নক্শবন্দি বুজর্গ না থাকায় নকশ্বন্দি শারাবান তহুরার আকণ্ঠ তৃষ্ণা লইয়া তাঁহাকে চলিয়া যাইতে হইয়াছে। মাওলানা সাহেবের কথা শুনিয়া তাঁহারও অন্তরে প্রবল আকাংখা হইল। তিনি হজরত বাকী বিলাহ্ র. এর খেদমতে হাজির হইলেন। অবাক হইয়া দেখিলেন, ক্ষীণকায় দুর্বল এই নকশবন্দি বুজর্গ এর চেহারা মোবারক। এ যেন জ্বলন্ত এক অগ্নি স্ফুলিঙ্গ। আলাহ্পাকের এক বিরল নিদর্শন। খাজা বাকী বিলাহ্ র. তাঁহার প্রতি দৃষ্টিপাত করিলেন। দেখিয়াই চিনিলেন এই সেই সৌভাগ্যবান ব্যক্তি যাঁহার জন্য বহুদিন হইতে নেসবতে সিদ্দিকীর আমানত সিলসিলা মারফত চলিয়া আসিতেছে। এই সেই রসুলুলহ্ স. এর খাস প্রতিনিধি যাঁহার জন্য তাঁহাকে হিন্দুস্তানে আগমন করিতে হইয়াছে।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।