অন্তর্ভুক্ত হইতে লাগিলেন। হজরতের হেদায়েত ও ফয়েজ অতি দ্রুত সর্বত্র ছড়াইয়া পড়িতে লাগিল। এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি নিজেকে অতি নিকৃষ্ট মনে করিতেন। নিজের আমলের ত্রুটি বিচ্যুতির প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখা এবং আলাহ্পাকের রহমতের সম্মুখে নিজেকে তুচ্ছাতিতুচ্ছ মনে করা ছিল তাঁহার স্বভাব। কামাল ও তকমিলের দরজায় পেঁৗছান সত্ত্বেও তিনি মারেফতে অজ্ঞতা প্রকাশ করিতেন। আলাহ্কে হাসিল করিতে না পারার জন্য তাঁহার আফসোসের অন্ত ছিল না। হে আশেক সতর্ক থাকো আদবে লেহাজে- আমৃত্যু সজ্জিত থাক সাধকের সাজে; যদিওবা নাই-ই পাও সাফল্যের বারতা- নীরবে নিশ্চিহ্ন হও-কহিও না কথা। একবার তাঁহার এক মুরিদ তাঁহাদের এক দুষ্ট প্রতিবেশীকে পুলিশে ধরাইয়া দিলেন। হজরত শুনিয়া তাহাকে তিরস্কার করিলেন। মুরীদ আরজ করিলেন, 'হুজুর সে লোক বড় দুষ্ট ও ফাসেক।' মুরীদের জবাব শুনিয়া হজরত দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 'আহ্- আপনি বুঝি নিজেকে বে-গোনাহ্ ও সৎ মনে করেন? তাইতো অপরকে ফাসেক ও দুষ্ট দেখিতেছেন। কিন্তু আমি যে নিরুপায়। আমিতো আমার জাত হইতে অন্য কাহাকেও নিকৃষ্ট দেখিতে পাইতেছি না।' হজরত ছিলেন ক্ষীণকায় ও দুর্বল। কিন্তু শারীরিক দুর্বলতা তাঁহার জিকির- আজকার, ইবাদৎ-বন্দেগী এবং রেয়াজতের ব্যাপারে বাধা সৃষ্টি করিতে পারিত না। এশার নামাজের পর তিনি হুজরায় গিয়া মোরাকাবায় বসিতেন। দুর্বলতা অনুভূত হইলে অজু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া লইতেন। তারপর পুনরায় মোরাকাবায় বসিতেন। এইভাবে এই মহান নকশবন্দি আশেকের সমস্ত রাত্রি অতিবাহিত হইত। মহব্বতের নজরে হজরত যদি কাহারও প্রতি তাওয়াজ্জোহ দিতেন, তবে তৎক্ষণাৎ তাঁহার দিল রওশন হইয়া যাইত। তাঁহার মোবারক তাওয়াজ্জোহ-এর বদৌলতে কখনও কখনও প্রথম দেখাতেই কাহারও কাহারও সম্মুখে আলমে মেসাল (উদাহরণ জগত) এবং কাহারও সম্মুখে আলমে আরওয়াহ (রূহ এর জগত)- এর দৃশ্য প্রকাশিত হইয়া পড়িত। আবার কেহ কেহ তাঁহার মোবারক চেহারা দর্শনের সঙ্গে সঙ্গেই আলাহ্পাকের ইশকে মজজুব হইয়া যাইতেন। অবাক প্রেমিকজন নকশ্বন্দিগণ, মৃত্তিকা হইতে করেন কুসুম চয়ন।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।