হজরত বাকী বিলাহ্ র. হিন্দুস্তান অভিমুখে চলিয়াছেন। লাহোর আসিয়া তিনি যাত্রা স্থগিত করিলেন। μমে তাঁহার আগমন সংবাদ চতুর্দিকে ছড়াইয়া পড়িল। তালেবে মাওলাগণ আসিয়া ভীড় করিতে লাগিলেন। μমে μমে লাহোরের সমস্ত আলেম তাঁহার ভক্ত হইয়া উঠিলেন। এইভাবে এক বৎসর গত হইয়া গেল। অতঃপর তিনি পুনরায় যাত্রা করিলেন। এইবার দিলী যাইতে হইবে। সেইখানেই হইবে নক্শবন্দি নূরের সার্থক প্রকাশ। পথিমধ্যে সেরহিন্দ শরীফের নিকটে আসিয়া বিশ্রাম লইবার জন্য থামিলেন। তিনি অনুভব করিলেন এই স্থানটি যেন কিরূপ! রাত্রিতে স্বপ্ন দেখিলেন, তিনি এক কুতুবের পাড়ায় অবস্থান করিতেছেন। প্রভাতে তিনি কুতুবের সন্ধানে শহরের নির্জনবাসী দরবেশগণের আস্তানায় আস্তানায় ঘুরিয়া বেড়াইলেন। কিন্তু কাহারও মধ্যে কুতুবিয়াতের চিহ্ন দেখিতে পাইলেন না। পরে ভাবিলেন, হয়ত এখনও সেই কুতুবের প্রকাশে বিলম্ব রহিয়াছে। পরদিন তিনি আরও এক স্বপ্ন দেখিলেন। দেখিলেন, তিনি একটি বৃহৎ প্রদীপ প্রজ্জ্বলিত করিলেন। অনেক লোক সেই প্রদীপ হইতে নিজেদের প্রদীপ জ্বালাইয়া লইতে লাগিল। যখন তিনি সেরহিন্দ শরীফের কাছাকাছি গিয়া হাজির হইলেন- তখন দেখিলেন মাঠে ময়দানে এবং জঙ্গলে অসংখ্য প্রদীপ জ্বলিতেছে।
হজরত দিলী আসিয়া পেঁৗছিলেন। ফিরজী কেলায় বসবাসের স্থান নির্বাচিত হইল। বাস করিবার জন্য তিনি খুবই ছোট এবং জরাজীর্ণ ঘর প্রস্তুত করিলেন। দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ আসক্তিও তাঁহার মধ্যে ছিল না। তাঁহার মজলিশেও কেউ দুনিয়ার কোন আলাপ আলোচনা করিতে পারিত না। μমে μমে নকশ্বন্দি কুসুমের সৌরভে চতুর্দিক আমোদিত হইয়া উঠিল। মধুর সন্ধান পাইয়া মধুমক্ষিকাদের ভিড় বাড়িয়া গেল। অধিকাংশ মাশায়েখ ও পীরানে কেরাম পীর-মুরিদি ছাড়িয়া দিয়া হজরতের খেদমতে হাজির হইয়া নকশ্বন্দি নেয়ামত দ্বারা নিজেদেরকে সম্মানিত করিলেন। কোন কোন পীর ঈর্ষাবশতঃ নানাভাবে তাঁহার ক্ষতি করিবার চেষ্টা করিতে লাগিলেন। তাঁহার বিরুদ্ধে বহু তাওয়াজ্জোহ ইসম প্রয়োগ করিতে লাগিলেন। কিন্তু হজরতের কোনই ক্ষতি করিতে পারিলেন না। বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হইয়া পড়িলেন। অবশেষে তাঁহারা হজরতের নিকট হাজির হইয়া বায়াত হাসিল করিয়া তাঁহার খাস দোস্তগণের