নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

কাবুল ছিল হজরত বাকী বিলাহ্‌ র. এর জন্মস্থান। আলাহ্‌ প্রেমের আগুনে তিনি শৈশবকাল হইতে জ্বলিয়া পুড়িয়া ছারখার হইতেন। আলাহ্‌প্রাপ্তির আকাংখা সর্বদা তাঁহাকে ব্যাকুল করিয়া রাখিত। একদিন তিনি মারেফাতের একটি কেতাব মনোযোগ সহকারে পাঠ করিতেছিলেন। সহসা তাঁহার সম্মুখে একটি নূরের তাজালি উদ্ভাসিত হইয়া উঠিল। তিনি অত্যধিক পেরেশান হইয়া পড়িলেন। অনুভব করিলেন, হজরত খাজা বাহাউদ্দিন মোহাম্মদ নক্‌শবন্দ র. তাঁহাকে রূহানী তল্‌কীন ও জজ্‌বা প্রদান করিতেছেন। এই ঘটনার পর হইতে তাঁহার পেরেশানি উত্তরোত্তর বাড়িতেই লাগিল। কামেল বুজুর্গের সন্ধানে তিনি উন্মাদপ্রায় হইয়া গেলেন। বদনের প্রফুলতা বিলীন হইয়া গেল। চরম বিমর্ষ অবস্থায় তাঁহার দিন কাটিতে লাগিল। তাঁহার মাতা হজরতের এই অবস্থা দেখিয়া বড়ই কাতর হইলেন। আলাহ্‌পাকের দরবারে মোনাজাত করিলেন, 'ইয়া এলাহী, তাহার মকছুদ পূর্ণ কর অথবা আমাকে মৃত্যু দান কর। পুত্রের এইরূপ অসহ্য পেরেশানি দেখিবার শক্তি আমার নাই।' হজরত বাকী বিলাহ র. মোর্শেদের তালাশে বাহির হইলেন। মা ওরা উন্নাহার, বলখ, বদখশান, কাশ্মীর, লাহোর প্রভৃতি স্থানে তিনি সফর করিয়া বেড়াইলেন। একদিন তিনি খাজা ওবায়দুলাহ্‌ আহরার র.কে স্বপ্নে দেখিলেন। তিনি তাঁহাকে হজরত মাওলানা খওজগী আমকাংগী র. এর খেদমতে হাজির হইবার নির্দেশ দিলেন। পুনরায় হজরত খওজগী আমকাংগী র. স্বয়ং তাঁহাকে দেখা দিয়া বলিলেন, 'হে ফরজন্দ! তোমার জন্য আমার হৃদয় ব্যথিত। চক্ষুদ্বয় দীর্ঘ প্রতীক্ষায় ব্যাকুল।' স্বপ্ন দেখিবার পর হজরতের অন্তর পুলকিত হইল। পেরেশানি দূর হইল। দীর্ঘ অনুসন্ধানের পর পথের দিশা মিলিয়াছে। বিশাল মরু অতিμম শেষে মরুদ্যানের সৌন্দর্য নয়ন শীতল করিয়া দিয়াছে। অবশেষে কাটিল দীর্ঘ বিরহ রজনী- ঝরিল শান্তির নীর, নিভিল অশনি। হজরত বাকী বিলাহ্‌ র. হজরত মওলানা খওজগী আমকাংগী র. এর খেদমতে হাজির হইলেন। তিনি তিন দিন হজরত আমকাংগী র. এর সহিত নির্জনে কাটাইলেন। নিজের সমস্ত বাতেনী হালত মোর্শেদের নিকট পেশ করিলেন। শেষে হজরত আমকাংগী র. বলিলেন, 'আলাহ্‌পাকের রহমতে ও পূর্ববর্তী আউলিয়া কেরামের রূহানী তরবিয়তে আপনার কামালিয়ত সাফল্যের শেষ স্তরে উপনীত হইয়াছে। এখন আপনার কাজ হইল হিন্দুস্তান সফর করা। সেখানে আপনার মাধ্যমে এই উচ্চ তরিকা জারী হইবে।'

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।