নূরে সেরহিন্দ
/ ١٢٦
📝 نص 📖 PDF

হজরত বাকী বিলাহ্‌ র. হিন্দুস্তান অভিমুখে রওয়ানা হইলেন। মোর্শেদের হুকুম। তদুপরি ইমামুত্‌তরিকত হজরত খাজা বাহাউদ্দিন নকশ্‌বন্দ র. এর নির্দেশ। হিন্দুস্তানে এই উচ্চ তরিকার প্রচলন হইবে। সেখানে একজন মোজাদ্দেদ আবিভূর্ত হইবেন। তাঁহার নিকট পেঁৗছাইয়া দিতে হইবে নেসবতে সিদ্দিকীর আমানত। তিনি এই নেসবতের ওয়ারেছ। হজরত সিদ্দিকে আকবর রাদিআলাহ্‌ আনহু হইতে μমাগত এই আমানত চলিয়া আসিতেছে। ইহা তাঁহার নিকট পেঁৗছাইয়া দিতেই হইবে। সেই মহান মোজাদ্দেদ এর মাধ্যমে নেসবতে সিদ্দিকীর নূর পূর্ণরূপে বিকশিত হইয়া দো-জাহান আলোকিত করিয়া তুলিবে। সুতরাং তাঁহার নিকট এই পবিত্র আমানত পৌঁছাইয়া দিবার দায়িত্ব হজরত বাকী বিলাহ্‌ র. এর উপর ন্যস্ত হইল। তিনি প্রথমে এই কাজে নিজের অযোগ্যতার কথা স্মরণ করিয়া বড়ই বিচলিত হইয়া উঠিয়াছিলেন। বহু আজিজি ইনকেছারীর সহিত এই মহান কাজ সম্পাদন করিবার ব্যাপারে নিজের অক্ষমতা প্রকাশ করিয়াছিলেন। পীরে কেবলা হজরত খওজগী আমকাংগী র. ইহাতে রাজী হন নাই। বলিয়াছিলেন এই ব্যাপারে এস্তেখারা করিতে। তিনি পীরের এরশাদ অনুযায়ী এস্তেখারা করিলেন। অদ্ভুত এক দৃশ্য তাঁহার সম্মুখে ভাসিয়া উঠিল। তিনি দেখিলেন, একটি গাছের ডালে একটি তোতা পাখি বসিয়া আছে। তোতাটি বড়ই সুন্দর। তোতার সৌন্দর্য দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। ভাবিলেন তোতাটি যদি তাঁহার হাতে আসিয়া পড়িত- তবে এই গুরুত্বপূর্ণ সফর সফল ও আরামদায়ক হইত। এই কথা তাঁহার মনে আসিবা মাত্রই তোতাটি তাঁহার হাতে আসিয়া বসিল। তিনি সোহাগভরে তোতার মুখে নিজের জিহ্বার লালা ঢালিয়া দিলেন। তোতা তাঁহার মুখ চিনি দিয়া ভরিয়া দিল। এই ঘটনা পীর কেবলা র. এর নিকট আরজ করিলে তিনি বলিলেন, 'তোতা হিন্দুস্তানের পাখী। সেখানে তোমার প্রতিপালনে এমন এক ব্যক্তিত্বের প্রকাশ ঘটিবে যাঁহার নূরে তামাম জাহান আলোকিত হইবে। তুমিও তাঁহার নিকট হইতে অনেক উপকার প্রাপ্ত হইবে।'

— صفحة ٢٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.