নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

নবী আ. ও অলিআলাহ্‌ র. গণের জীবনে মৃত্যুর স্বাদ অন্যরূপ। মৃত্যু তাঁহাদের নিকট রফিকে আলার সহিত মিলনের আহ্বান। যে প্রেমাষ্পদের জন্য সমস্ত জীবন তাঁহারা বিরহ যন্ত্রণায় জ্বলেন- মৃত্যু সেই বিরহ যন্ত্রণার অবসান ঘটায়। মৃত্যু আসিলে তাই তাঁহাদের অন্তর প্রফুল হইয়া ওঠে। প্রেমাষ্পদের সহিত মিলনের আবেগে সমস্ত সত্তা আচ্ছন্ন হইয়া যায়। শায়েখ আহমদ র. এর বুজর্গ পিতা শায়েখ আব্দুল আহাদ র. এর জীবনেও মৃত্যুর আহবান আসিল। দৃষ্টি আচ্ছন্ন হইল। অন্তরে অব্যক্ত আবেগ অবর্ণনীয় সুরে বাজিতে লাগিল। তিনি শয্যা গ্রহণ করিলেন। কয়েকবার বলিলেন, 'প্রকৃত কথা উহাই যাহা আমার পীর হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহী র. বলিয়াছেন।' শায়েখ আহমদ র. পাশেই ছিলেন। তিনি সওয়াল করিলেন, 'হুজুর উহা কি?' তিনি বলিলেন, 'প্রকৃত পক্ষে হক সোবহানাহু তায়ালাই নিছক অস্তিত্ব। কিন্তু তিনি জগতের আবরণ বান্দাগণের দৃষ্টি সম্মুখে ঝুলাইয়া তাহাদিগকে দূরবর্তী করিয়া রাখিয়াছেন। হাকীকত জুজ্‌ খোদা দিদান রওয়া নিস্ত কে বেশখ দর দো আলম জুজ্‌ খোদা নিস্ত শায়েখ আহমদ র. আরজ করিলেন, 'আমাকে অসিয়ত করুন।' তিনি বলিলেন, 'বাস। এতটুকুই অসিয়ত। এখন আহলে বায়েতের মহব্বতে আমার সমস্ত সত্তা নিমজ্জিত। নেয়ামতের মহাসমুদ্রে আমি হাবুডুবু খাইতেছি।' এলাহী বহক্কে বনি ফাতেমা কে বর কওলে ইমাঁ কুনি খাতেমা। বনি ফাতেমার বরকতে ইয়া এলাহী তোমার কাছে ইমানে-খাতেমা চাহি। ১০০৭ হিজরীর সতেরই রজব আশি বৎসর বয়সে তিনি পরম বন্ধুর সহিত মিলিত হইলেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।