রহিল অজানা। অধিকতর উচ্চ সূক্ষ্ণতিসূক্ষ্ণ মারেফতসমূহ যে নকশ্বন্দিয়া আউলিয়া বুজর্গগণের হাতে আছে। কিন্তু উপায় নাই। এদেশে কোন নকশ্বন্দি বুজর্গ নাই। তাই তাঁহাদের তরিকা হইতে উপকার পাওয়ার কোন সুযোগ নাই। শায়েখ আহমদ র. উপরোক্ত বিষয় সম্পর্কে পিতার নিকট জানিতে পারিলেন। তিনি প্রায়ই নক্শবন্দিয়া তরিকার শিক্ষা না পাইবার কারণে তাঁহার পিতাকে আফসোস করিতে শুনিতেন। তাঁহার নিজের হৃদয়েও নকশ্বন্দিয়া তরিকা সম্পর্কে জানিবার আগ্রহ দিন দিন বর্ধিত হইতে লাগিল। দিন যাইতে লাগিল। শায়েখ আহমদ র. পরিপূর্ণ যৌবনে পদার্পণ করিলেন। রসূলুলাহ সালালহু আলায়হি ওয়াসালাম-এর মশহুর সুন্নত পালন করিবার সময় আসিল। তাঁহার বিবাহের বিষয়ে চিন্তা ভাবনা শুরু হইল। রসূলুলাহ সালালহু আলায়হি ওয়া সালাম-এর খাস নায়েবের শাদী মোবারক প্রকৃতপক্ষে তাঁহারই স. নির্দেশে সম্পন্ন হইল। তিনিই দুলহান নির্বাচিত করিয়া দিলেন। থানেশ্বরের শাসনকর্তা শায়েখ সুলতানকে তিনি পর পর তিনবার শায়েখ আহমদ র. এর সহিত তাঁহার কন্যার বিবাহ দিবার নির্দেশ দিলেন। শায়েখ আহমদ র. এর নিকট পয়গাম আসিল। তাঁহার পিতার অনুমতিμমে একবার পিতা-পুত্র আকবরাবাদ হইতে সেরহিন্দ শরীফে আসিবার সময় শাদী মোবারক সম্পন্ন হইল। তাঁহার স্ত্রী ছিলেন অত্যন্ত পুণ্যবতী মহিলা। বিবাহের পর শায়েখ আহমদ র. এর আর্থিক অবস্থা সচ্ছল হইতে শুরু করিল। তিনি বসবাসের জন্য নতুন একটি বাড়ী প্রস্তুত করিলেন।
মানবজীবনে মৃত্যু এক চিরন্তন সত্য। হজরত আদম আ. হইতে শুরু করিয়া যাহারা পৃথিবীতে আসিয়াছে সবাইকে পৃথিবী হইতে বিদায় গ্রহণ করিতে হইয়াছে। ভবিষ্যতে যাহারা আসিবে তাহাদেরকেও যাইতে হইবে। চিরঞ্জীব কেবল আলাহ্পাক। মৃত্যু তাঁহাকে স্পর্শ করিতে পারে না।