নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

কেতাবসমূহ তিনি অতি উত্তমরূপে বিশেষণ করিয়া বুঝাইতে পারিতেন। 'ওয়াহ্‌দাতুল অজুদ' এর বিষয়ে তিনি বলিতেন, 'যাহা কিছু দৃষ্টিগোচর হয় তাহা সবই প্রকৃত পক্ষে 'এক'। কেবল শিরোনাম বিভিন্ন।' শায়েখ আহমদ র. বুজর্গ পিতার নিকট হইতে মারেফত শিক্ষা করিতে লাগিলেন। মারেফতের জটিল বিষয়সমূহ তিনি অতি সহজেই হৃদয়ঙ্গম করিতে লাগিলেন। ওয়াহ্‌দাতুল অজুদের যাবতীয় অলি গলি অতি অল্প দিনেই তাঁহার নিকট দিবালোকের মতো পরিষ্কার হইয়া গেল। একদিন তিনি পিতা ও মোর্শেদ শায়েখ আহাদ র.কে প্রশ্ন করিলেন, 'একিনের প্রকৃত অর্থ কি?' পিতা উত্তর দিলেন, 'এক হওয়া'। অর্থাৎ দর্শক ও দর্শিতের মধ্যে কোনরূপ দ্বিত্বভাব যেন অবশিষ্ট না থাকে। এ বিষয়ে আবদুলাহ্‌ বদায়ুনি সোহ্‌রাওয়ার্দি র. বর্ণনা করিয়াছেন- হাকিকত জুজ্‌ খোদা দিদান রওয়া নিস্ত। কে বেশখ্‌ দর দো-আলম জুজ্‌ খোদানিস্ত। নমী গুয়েম কে আলম উ শোদা নাহ্‌, কেই নেসবত বাউ করদান সওয়া নিস্ত। নাউ আলম শোদ অন্‌নেয় আলম উ শোদ, হামারা ই চুঁনী দিদান খাতা নিস্ত।

হকীকতে আলাহ্‌ ছাড়া কেহই নাই খোদা ব্যতীত দোজাহানে কিছুই নাই 'খালেক মখলুক সবকিছুই একাকার' এ কথা অবশ্য আমি বলি নাই তিনি নন সৃষ্টি- সৃষ্টি নয় তিনি কিন্তু, এরূপ এক দেখাতে দোষ নাই।

ইবাদত ও জিকিরের কঠোর সাধনার ফলে এবং আলাহ্‌পাকের খাস রহমতে শায়েখ আহমদ র. অতি অল্প দিনের মধ্যে তাঁহার পিতার নিকট হইতে একে একে পনেরটি তরিকার খেলাফত হাসিল করিলেন। ইহা ছাড়া তাঁহার পিতা শাহ কামাল কায়থলী র. এর নিকট হইতে যে ফরদিয়াতের নেসবত হাসিল করিয়াছিলেন তাহাও তিনি লাভ করিলেন। শিক্ষা সমাপ্ত হইল। ইহার পর আর কি? আরও আছে। মারেফতের অলি গলি চেনা হইল। কিন্তু রাজপথ অজ্ঞাত রহিল। বৃত্ত দেখা হইল- কিন্তু বৃত্তের কেন্দ্র

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।