নূরে সেরহিন্দ
/ 126
📝 Text 📖 PDF

শায়েখ আহাদ র. জাহেরী এলেম শিক্ষা শুরু করিলেন। কিন্তু শিক্ষা সমাপ্ত হইবার আগেই হজরত গাঙ্গুহী র. এর মৃত্যু সংবাদ শুনিয়া তিনি বড়ই ব্যথিত ও অনুতপ্ত হইলেন। শিক্ষা সমাপ্তির পর তিনি কয়েক বছর ধরিয়া বিভিন্ন দেশ সফর করিলেন। শেষে হজরত গাঙ্গুহী র. এর পুত্র শায়েখ রুকুনুদ্দিন র. এর নিকট গমন করিলেন। তিনি পিতার নির্দেশ মত শায়েখ আহাদ র. এর প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তাঁহাকে বাতেনী এলেমে ভরপুর করিয়া দিলেন। হিজরী ৯৭৯ সনে তিনি তাঁহাকে কাদেরীয়া ও চিশতিয়া সাবেরীয়া তরিকার খেরকা ও খেলাফত দান করেন। খেলাফতনামাটি বিশুদ্ধ আরবী ভাষায় লিখিত ছিল। ইহার পর তিনি শাহ কামাল কায়থলী কাদেরী র. এর খেদমতে থাকিয়া কাদেরীয়া তরিকার সুলুক শিক্ষা করেন। শাহ্‌ কামাল র. বড়ই জজবাওয়ালা ও উচ্চ কারামতসম্পন্ন অলি-আলাহ্‌ ছিলেন। আলাহ্‌ প্রেমে উন্মত্ত হইয়া তিনি দিবারাত্রি জঙ্গলে ও মাঠে-ময়দানে ঘুরিয়া বেড়াইতেন। অনেক সময় মরুভূমিতে উজ্জ্বল নয়নাভিরাম নগর দৃষ্টিগোচর হইত। নগরবাসীগণ সাদর সম্ভাষণ করিয়া তাঁহাকে লইয়া যাইত এবং সমস্ত রাত্রি তাঁহার খেদমতে কাটাইয়া দিত। প্রভাতকালে অধিবাসীগণসহ নগর অদৃশ্য হইয়া যাইত। তিনি ৯৮১ হিজরীতে ইন্তেকাল করেন। সেরহিন্দ শরীফ হইতে কিতল নামকস্থানে তাঁহার রওজা পাক অবস্থিত। শায়েখ আবদুল আহাদ র. আরও অনেক মাশায়েখ হইতে ফায়দা হাসিল করিয়াছিলেন। তিনি কাবুল হইতে বাংলাদেশ পর্যন্ত সফর করেন। তাঁহার অনেক কারামত প্রকাশিত হইয়াছিল। একসময় হঠাৎ এক ব্যক্তি তাঁহার হুজরা শরীফে প্রবেশ করিয়া দেখিল, তাঁহার হাত-পা ও অন্যান্য অঙ্গপ্রতঙ্গ বিক্ষিপ্ত ও ছিন্নভিন্নভাবে এখানে ওখানে পড়িয়া আছে। লোকটি ভয় পাইয়া গেল। বাহিরে গিয়া সে সবার নিকট উক্ত ঘটনা প্রকাশ করিয়া দিল। তখনই সবাই তাঁহার ঘরে গিয়া দেখিল, তিনি সুস্থ অবস্থায় তাঁহার আসনে জিকিরে মশগুল। পূর্বের ঘটনা বর্ণনা করিলে তিনি উহা কাহারও নিকট প্রকাশ করিতে নিষেধ করিয়া দিলেন। অনেক সময় কেহ কেহ তাঁহাকে বলিত- আমরা মক্কা শরীফে আপনার সহিত সাক্ষাৎ করিয়াছিলাম। কেহবা বলিতেন- মদীনা মনওয়ারায় আমরা আপনাকে দেখিতে পাইয়াছিলাম। আবার কেহ বলিতেন- বাগদাদ শরীফে আমরা আপনাকে দেখিয়াছি। উত্তরে তিনি বিনীতভাবে জানাইতেন- 'ভাই, ঐ সব স্থানে আমিতো কখনো যাই নাই।' তিনি ছিলেন মূলতঃ শায়েখ আকবর র. এর মতবাদে বিশ্বাসী। 'আওয়ারেফুল মায়ারেফ', 'ফুছুছুল হাকাম', 'মাওয়াকেফুন্নজুম' প্রভৃতি জ্ঞানগর্ভ মারেফতের

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.