কেতাব ও এলমে মানতেকের জটিল কেতাবসমূহ অধ্যয়ন করেন। কাজী বহলুল বদখ্শানীর নিকট হইতে তিনি তফসীরে ওয়াহেদী, তফসীরে বায়জাবী ও অন্যান্য কেতাবসমূহ, সহিহ বোখারী, মেশকাত, তিরমিজি শরীফ, শামায়েলে তিরমিজি, জামে সগির, কাসিদায়ে বুরদা প্রভৃতির এজাজত হাসিল করেন। কাশ্মীরের মোহাদ্দেস শায়েখ ইয়াকুব সাহেবকে হাদিসের কেতাবাদি শুনাইয়া তিনি সনদ লাভ করেন। চতুর্দিকে তাঁহার সুনাম ছড়াইয়া পড়িল যে, তিনি মোহাদ্দেসের আসনে উপবিষ্ট হইয়াছেন। মাত্র সতের বছর বয়সে শায়েখ আহমদ র. বিদ্যাশিক্ষা সমাপ্ত করিলেন। পুষ্পের কাজই হইতেছে সৌরভ ছড়ানো। তেমনি প্রকৃত এলমের কাজও হইতেছে চতুর্দিকে এলেম ও হেদায়েতের সৌরভ ছড়ানো। শায়েখ আহমদ র. শিক্ষাদান কার্য শুরু করিলেন। দেশ বিদেশের শিক্ষার্থীগণ দলে দলে আসিয়া ভিড় করিতে লাগিলেন। দিবারাত্রি শিক্ষাদান কার্য চলিতে লাগিল। শিক্ষা সমাপ্ত করিয়া বহু লোক তাঁহার নিকট হইতে সনদ লাভ করিলেন। শায়েখ আহমদ র. এর পূর্বপুরুষগণ ছিলেন এলমে মারেফতের সাধক। এলমে মারেফত যেন তাঁহার বংশগত সম্পদ। তিনি অতঃপর মারেফত সাধনা আরম্ভ করিলেন। সর্বপ্রথমে তিনি তাঁহার বুজর্গ পিতার নিকট মুরিদ হইলেন। তাঁহার পিতা শায়েখ আবদুল আহাদ র. এর সংসর্গ ছিল স্পর্শমণিতুল্য। তিনি ছিলেন মারেফত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। এখানে শায়েখ আবদুল আহাদ র. এর জীবন সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন। তিনি যৌবনকালে আলাহ্ প্রেমে মাতোয়ারা হইয়া হজরত আবদুল কুদ্দুস গাঙ্গুহী র. এর নিকট গিয়া তাঁহার নিকট হইতে সুলুক শিক্ষার অভিলাষ প্রকাশ করেন। তিনি তাঁহাকে উপদেশ দিয়া বলেন, সর্বপ্রথম এলমে শরীয়ত শিক্ষা করা প্রয়োজন। কারণ, বে-এলেম দরবেশের মধ্যে প্রকৃত সৌন্দর্য প্রকাশিত হয় না। সে নিমকহীন খাদ্যের মত স্বাদহীন।' শায়েখ আহাদ র. আরজ করিলেন, 'জীবন সম্পর্কে আমি নিশ্চিত নই। উত্তরে হজরত গাঙ্গুহী র. বলিলেন, সে সময় এখনও অনেক দেরী। আলাহ্পাক আপনার দ্বারা এক মূল্যবান খেদমত উঠাইবেন। আপনার কপালে একজন মহান অলীর নূর জ্বলিতেছে। তাঁহার আবির্ভাবের বড়ই প্রয়োজন। যদি আলাহ্পাক তখন পর্যন্ত আমাকে হায়াতে রাখেন, তবে তাঁহাকে আলাহ্প্রাপ্তির অসিলা করিব।' অতঃপর তিনি নিজের বার্ধ্যক্যের কথা স্মরণ করিয়া বলিলেন, 'যদি আপনার এলেম শিক্ষা সমাপ্ত হইবার আগেই আমি ইন্তেকাল করি, তবে আমার সাহেবজাদার নিকট হইতে সুলুক শিক্ষা করিবেন।'
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।