নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম রফিউদ্দিন র. এলমে বাতেন ও এলমে জাহেরে একজন পরিপূর্ণ বুজর্গ ছিলেন। তিনি তাঁহার পিতার পূর্ণ খলিফা ছিলেন। ইহা ছাড়াও অনেক বড় বড় বুজর্গ হইতে তিনি ফায়দা হাসিল করিয়াছিলেন। অবশেষে তিনি হজরত সৈয়দ জালালুদ্দিন র. হইতে খেলাফত লাভ করেন। তিনি তাঁহাকে ইমাম নির্বাচিত করিয়াছিলেন। হজরত শায়েখ আহমদ র. রসুলেপাক সালালহু আলায়হি ওয়া সালাম এর মতো খতনা অবস্থায় ভূমিষ্ঠ হইয়াছিলেন। তিনি সাধারণ শিশুদের মতো কাঁদিতেন না। তাঁহার শরীর ও পোশাক-পরিচ্ছদ কখনও অপবিত্র হইত না। শৈশবকালে একবার তিনি অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। তাঁহার পিতা শায়েখ আবদুল আহাদ র. হজরত শাহ কামাল কায়থলী র.কে তাঁহার উপর দম ও দোয়া করিবার জন্য ডাকিয়া আনিলেন। হজরত শাহ কামাল র. তাঁহাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া উঠিলেন। বলিলেন, 'আলাহ্‌পাক এই শিশুর হায়াত দারাজ করুন। ইনি একজন খাঁটি আলেম, আমেল ও আরেফে কামেল হইবেন। আমাদের মতো বুজর্গগণ তাঁহার কোলে প্রতিপালিত হইবে ও অশেষ উপকার লাভ করিবে। কেয়ামত পর্যন্ত তাঁহার নূর সমুজ্জ্বল থাকিবে। বহু অলিআলাহ্‌ তাঁহার আবির্ভাবের সুসংবাদ দিয়া গিয়াছেন। বহু বুজর্গ তাঁহার প্রতীক্ষায় পথ চাহিয়া আছেন।' অবশেষে হজরত কায়থলী র. স্নেহবশতঃ তাঁহার মোবারক জিহ্বা শিশু শায়েখ আহমদের পবিত্র মুখে প্রবেশ করাইলেন। শায়েখ আহমদ র. তাঁহার জিহ্বা সজোরে চুষিতে আরম্ভ করিলেন। তখন শাহ্‌ সাহেব বলিলেন, 'এই মোবারক শিশু এবার কাদেরীয়া তরিকার সমস্ত কামালত হাসিল করিলেন।'

কালের চμ আবর্তিত হইতে লাগিল। শায়েখ আহমদ র. বিদ্যা শিক্ষা করিবার বয়সে উপনীত হইলেন। গারে হেরায় যে জ্ঞানের চর্চা শুরু হইয়াছিল, সেই জ্ঞান আহরণের দিকে তিনি মনোনিবেশ করিলেন। সর্বপ্রথমে তিনি কোরআনুল করিম হেফজ করিতে আরম্ভ করিলেন। অল্প দিনের মধ্যেই তিনি পূর্ণ হাফেজ হইয়া গেলেন। ইহার পর তিনি অন্যান্য জরুরী কেতাবসমূহ পাঠে মনোনিবেশ করিলেন। শিয়ালকোটের বিশিষ্ট আলেম মওলানা কামাল উদ্দিনের নিকট তিনি জ্ঞানগর্ভ

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।