নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ আহমদ ফারূকী র. এর বংশের প্রত্যেক বুজর্গই ইমান ও হেদায়েতের সাম্রাজ্যের সিপাহ্‌সালার ছিলেন। তাঁহারা যেখানেই বসবাস করিয়াছেন, সেখানেই অযাচিতভাবে হেদায়েতের কিরণ ছড়াইয়াছেন। প্রয়োজনবোধে জেহাদ করিয়াছেন। হজরত রসুলুলাহ সালালহু আলায়হি ওয়া সালাম দোয়া করিয়াছিলেন 'ইয়া আলাহ্‌! ওমর বিন খাত্তাব দ্বারা দ্বীন ইসলামকে শক্তিশালী করুন।' বলা বাহুল্য তাঁহার এই দোয়া আলাহ্‌পাকের দরবারে মকবুল হইয়াছিল। হজরত ওমর রা. এর খেলাফতকালে দ্বীন ইসলামের কিরূপ চরম উন্নতি হইয়াছিল ইতিহাসে তাহার সাক্ষী মিলিবে। রসুলুলাহ সালালহু আলায়হি ওয়া সালাম এর খাস সহচর এই মহান খলিফার পরবর্তী বংশধরগণ বংশের গৌরব অটুট রাখিয়াছিলেন। তাঁহার পুত্র আবদুলাহ্‌ রা. ছিলেন উচ্চমর্তবাসম্পন্ন সাহাবী। শায়েখ নাসের র. ও শায়েখ ইব্রাহিম র. ছিলেন তাবেঈন। শায়েখ ইসাহাক র. ছিলেন তাবে তাবেঈন। বিংশ পুরুষ শায়েখ আবদুলাহ্‌ র. (ওয়ায়েজে আসগর) পর্যন্ত এই বংশ হেজাজ প্রদেশে বাস করিতেছিলেন। আব্বাসীয় বংশের খলিফাগণের একান্ত অনুরোধে তাঁহার পুত্র শায়েখ মাসউদ র. রাজধানী বাগদাদে আসিয়া বসবাস শুরু করেন। পঞ্চদশ পুরুষ শায়েখ শেহাবুদ্দিন র. ফররুখ শাহ্‌ কাবুলী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বুজর্গ। মুসলিম শাসকগণের ভারত আμমণের প্রাক্কালে তিনিও কাবুল হইতে আসিয়া ভারত আμমণ করেন। তিনি প্রথম সেখানে মূর্তির ঘর ধ্বংস করেন এবং মসজিদ নির্মাণ করেন। তিনি মূর্তিপূজকদিগকে অপদস্থ করেন এবং হত্যা করেন। ইহার পর তিনি ইরান, তুরান, বদখশান ও খোরাশান প্রভৃতি দেশ জয় করেন। কাবুলে তিনি মোঘল ও আফগানদের মধ্যে জমিদারী বণ্টন করিয়া দেন এবং সীমান্ত এলাকা সুদৃঢ় করেন। শেষ জীবনে তিনি রাজত্ব পরিত্যাগ করিয়া কাবুল শহরের নিকটে একটি ডেরায় বসিয়া আলাহ্‌তায়ালার ইবাদত বন্দেগীতে নিমজ্জিত হন। এখনও 'ডেরায়ে ফররুখ শাহ কাবুলী' তাঁহার পবিত্র স্মৃতি বহন করিতেছে। ইহার পর তাঁহার সাহেবজাদা শায়েখ আবু ইউসুফ র. পিতার প্রতিনিধি হইলেন। তিনিও শেষকালে পার্থিব শান শওকতের মোহ ত্যাগ করিয়া নির্জন বাস অবলম্বন করেন। পরবর্তীকালে তাঁহার পুত্র শায়েখ শেহাবুদ্দিন র. গদ্দিনশীন হন। তারপর তাঁহার পুত্র শায়েখ আবদুলাহ র. খেলাফত লাভ করিলেন। এইভাবে μমাগত সেরহিন্দ শরীফের প্রতিষ্ঠাতা হজরত ইমাম রফিউদ্দিন র. পর্যন্ত খেলাফত পেঁৗছিল।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।