নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

অতঃপর উভয় বুজর্গ বিসমিলাহ্‌ বলিয়া দুর্গের ভিত্তি স্থাপন করিলেন। অল্পদিনের মধ্যেই এক দুর্ভেদ্য দুর্গ প্রস্তুত করা হইল। হিজরী ৭৬০ সনে এই দুর্গ নির্মিত হইয়াছিল। দুর্গ ও শহর স্থাপনের পর শহরটি তত্ত্বাবধানের ভার পড়িল ইমাম রফিউদ্দিন র. এর উপর। তাঁহার সহিত সাতাইশটি খাঁটি নসবসম্পন্ন কোরায়েশ পরিবারও সেখানে বসতি স্থাপন করিলেন। বাদশাহ্‌ তাঁহাকে বহু গ্রাম নেওয়াজ স্বরূপ প্রদান করিলেন। μমে μমে সেখানে বসবাস করিবার জন্য হাজার হাজার পাঠান ও মোঘল আগমন করিল। এমনিভাবে গভীর অরণ্যে মহা হেকমতময় আলাহ্‌পাক প্রতিষ্ঠিত করিলেন তাঁহার প্রিয় বান্দা হজরত শায়েখ আহমদ র. এর জন্মভূমি সেরহিন্দ শরীফ। মদীনা শরীফের পরেই কায়েম হইল সেরহিন্দ শরীফের দরজা। হজরত শায়েখ আহমদ র. ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর বিন খাত্তাব রা. এর বংশধর। তাঁহার নসবনামা সাতাইশ পুরুষে গিয়া আমিরুল মোমেনীন হজরত ওমর রা. এর সহিত মিলিত হইয়াছে। হজরত ওমর রা. এর পুত্র বিখ্যাত সাহাবী হজরত আবদুলাহ রা. ইমাম হাসান রা. এর কন্যা ফাতেমা রা.কে বিবাহ করেন। তাঁহারই বংশে হজরত শায়েখ আহমদ র. এর জন্ম। সুতরাং দেখা যায়, তিনি ছিলেন পিতার দিক হইতে ফারূকী এবং মাতার দিক হইতে সৈয়দ।

তাঁহার ঊর্ধ্বতন বংশ তালিকা নিুরূপঃ- ১. হজরত মোজাদ্দেদে আলফেসানি শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দি র. ২. হজরত মখদুম আবদুল আহাদ র. ৩. শায়েখ জয়নূল আবেদীন র. ৪. শায়েখ আবদুল হাই র. ৫. শায়েখ হাবীবুলাহ্‌ র. ৬. হজরত শায়েখ ইমাম রফিউদ্দিন র. ৭. শায়েখ নাসির উদ্দিন র. ৮. শায়েখ সোলায়মান র. ৯. শায়েখ ইউসুফ র. ১০. শায়েখ ইসহাক র. ১১. শায়েখ আবদুলাহ র. ১২. শায়েখ শোয়ায়েব র. ১৩. শায়েখ আহমদ র. ১৪. শায়েখ ইউসুফ র. ১৫. শায়েখ শেহাবুদ্দিন র.

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।