নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

পাশে তাঁহারা নিশিযাপন করিলেন। তাঁহাদের দলে একজন আহলে কাশফ্‌ বা দিব্যদৃষ্টিসম্পন্ন দরবেশ ছিলেন। রাত্রিতে সেই ব্যক্তি দেখিতে পাইলেন, জঙ্গলের মধ্যে সর্বনিু পাতাল হইতে আলাহ্‌র আরশ পর্যন্ত বিস্তৃত এক বিরাটকায় নূর! তিনি বিস্ময়ে বিমূঢ় হইয়া গেলেন। দিলী পেঁৗছিয়া তিনি বাদশাহ্‌র পীর হজরত মখদুম জাহানীয়া র.কে এই কথা জানাইলেন। হজরতের হৃদয়ে এই ঘটনা গভীর আলোড়ন সৃষ্টি করিল। তিনি বাদশাহ্‌কে বলিলেন- 'আমাদের পীর মুরিদি সিলসিলায় μমাগতভাবে এই মূল্যবান উপদেশ চলিয়া আসিতেছে যে, হজরত রসূলে করীম সালালহু আলায়হি ওয়া সালাম এর তিরোধানের এক হাজার বছর পর হিন্দুস্তানে এক অদ্বিতীয় মর্যাদাসম্পন্ন অলি-আলাহ্‌ জন্মগ্রহণ করিবেন। তিনি জামানার সংস্কারক ও সর্দার হইবেন। বেলায়েত ও নবুয়তের সম্পদে তিনি পরিপূর্ণ হইবেন। পূর্ববর্তী অলিগণের সম্মিলিত কামালাত তিনি অর্জন করিবেন। জানিতে পরিলাম সেরহিন্দের গভীর অরণ্য তাঁহার আবির্ভাবস্থল। সেই স্থানে কিছু বসতি স্থাপনের ব্যবস্থা করিলে বড়ই উত্তম হইত।' বাদশাহ্‌ এই বিষয়ে বড়ই আগ্রহান্বিত হইলেন। উজির ফত্‌হুলার উপর তিনি এই দায়িত্ব অর্পণ করিলেন। উজির সাহেব কয়েক সহস্র লোক সঙ্গে লইয়া অরণ্যে আবাদী স্থাপনের জন্য রওয়ানা হইয়া গেলেন। একটি উচ্চ নিরাপদ স্থানে তিনি দুর্গের ভিত্তি স্থাপন করিলেন। দ্রুত নির্মাণকার্য আরম্ভ হইল। কিন্তু সবাই লক্ষ্য করিলেন এক অদ্ভুত ঘটনা। সারাদিন ধরিয়া যতটুকু নির্মিত হইত, রাত্রিতে উহার সবটুকু ধূলিসাৎ হইয়া যাইত। বহু অনুসন্ধান করা হইল। কিন্তু কোন কারণ জানা গেল না। অবশেষে এই অলৌকিক ঘটনা বাদশাহ্‌কে জানানো হইল। তিনি তাঁহার পীর হজরত মখদুম জাহানীয়া র.কে সমস্ত ঘটনা অবগত করাইলেন। হজরত জাহানীয়া র. তাঁহার খাস খলিফা ইমাম রফিউদ্দিন র.কে ঘটনাস্থলে পাঠাইয়া দিলেন। ইমাম রফিউদ্দিন র. মোরাকাবা করিলেন। জানিতে পারিলেন, বাদশাহ্‌র লোকজন ভুল করিয়া শাহ বু-আলী কলন্দর র.কে জোর করিয়া ধরিয়া আনিয়া বিনা মজুরীতে শ্রমিকের কাজ করাইতেছে। তাই তিনি রাত্রিবেলা তাঁহার রূহানী শক্তি দ্বারা নিমীর্য়মাণ ঘর বাড়ী ভাঙ্গিয়া ফেলিতেছেন। হজরত রফিউদ্দিন র. তখন হজরত কলন্দর র. এর প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক এই দুঃখজনক ঘটনার জন্য মাফ চাহিলেন। কলন্দর সাহেব বলিলেন, 'আপনাকে এই স্থলে আনিবার জন্য আমি ইহা করিয়াছিলাম। এই শহরে হজরত নবীয়ে পাক সালালহু আলায়হি ওয়াসালাম এর যে খাস প্রতিনিধি প্রেরিত হইবেন তিনি হইবেন আপনারই বংশধর। আমার বাসনা, আমরা দুজনে মিলিয়া এই শহরের ভিত্তি স্থাপন করি।'

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।