নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

মর্তবাসম্পন্ন অলি। তাঁহার নূরে সারা জাহান মনওয়ার হইবে। তিনি দীন ইসলামকে নতুন জীবন দান করিবেন।' হজরত রসুলে পাক সালালহু আলায়হি ওয়া সালাম ও বিভিন্ন আউলিয়ায়ে কেরামের ভবিষ্যৎবাণী এবং শায়েখ আব্দুল আহাদ র. এর কাশফ্‌ অবশেষে সফল হইল। সেরহিন্দের পবিত্র ভূমিতে জন্ম নিলেন সেই মহান বুজর্গ শায়েখ আহমদ র.। প্রকৃতির বুকে আনন্দের মাতম উঠিল। ভয় নাই। আর কোন চিন্তাভাবনা নাই। শয়তানের রাজত্বে এবার ইনকেলাব ঘটিবে। সম্পূর্ণরূপে তিরোহিত হইবে ইসলামবিরোধী শক্তির জুলমত। কাবার নূরে আবার জগত আলোকিত হইবে। গুলে মদীনার খুশবুতে দুনিয়ায় আবার নামিবে বেহেশতি শান্তি। সেরহিন্দের পবিত্র মাটিতে আজ তাহারই আয়োজন চলিতেছে।

মহামহিম আলাহ্‌পাকের কার্যাবলী বড়ই রহস্যময়। কে বুঝিবে তাঁহার হেকমত। জনমানবহীন বিশাল মরুর বুকে বিবি হাজেরা রা.কে তিনি করিয়াছিলেন নির্বাসিতা। শিশু ইসমাইল আ. এর পবিত্র কদমের আঘাতে ধূসর মরুতে সৃষ্টি হইয়াছিল আবে জমজম-এর। μমে সেখানে গড়িয়া উঠিল জন বসতি। হজরত ইব্রাহিম আ. সেখানে নতুন করিয়া ঘর বাঁধিলেন। পিতা-পুত্র মিলিয়া গড়িয়া তুলিলেন পবিত্র কাবা। পরবর্তী কালে তাঁহারই বংশে জন্ম নিলেন আলাহ্‌র হাবীব হজরত মোহাম্মদ সালালহু আলায়হি ওয়া সালাম। আলাহ্‌পাক রহমতুলিল আলামীন সালালহু আলায়হি ওয়া সালামকে প্রেরণ করিবেন বলিয়া বহু পূর্ব হইতেই ধূসর মক্কা আবাদ করিয়া রাখিলেন। সেই হাবীবেপাক সালালহু আলায়হি ওয়া সালাম-এর প্রতিবিম্ব শায়েখ আহমদ র. কে প্রেরণের পূর্বেও তেমনি জনমানবহীন সেরহিন্দের গভীর অরণ্যে আলাহ্‌পাক বসতির সূচনা করিলেন। সেরহিন্দ পূর্বে ছিল গভীর অরণ্যাকীর্ণ। সেরহিন্দ শব্দের অর্থ 'বাঘের অরণ্য'। পূর্বে এই অরণ্য ছিল ব্যাঘ্রকূলের আবাসস্থল। তখন ছিল ফিরোজ শাহ্‌ তুঘলকের রাজত্বকাল। বাদশাহ্‌র কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী শাহী খাজানা লইয়া লাহোর হইতে দিলীর দিকে যাইতেছিলেন। পথিমধ্যে রাত্রি হইল। সেরহিন্দের জঙ্গলের

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।