নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

আমানত রাখিলেন এবং নির্দেশ দিলেন- যখন সেই মহান বুজর্গ আত্মপ্রকাশ করিবেন, তখন যেন এই খেরকা শরীফ তাঁহাকে পেঁৗছাইয়া দেওয়া হয়। মাকামাতে শায়খুল ইসলাম আহমদ জাম কু. একদিন এরশাদ করিয়াছিলেন, 'আমার পরে আমার নামধারী সতেরজন বুজর্গ ব্যক্তি জন্মগ্রহণ করিবেন। তাঁহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জন জন্মলাভ করিবেন আমার চারিশত বৎসর পর'। উক্ত শায়েখের পুত্র শায়েখ জহুরউদ্দিন কু. একদিন তাঁহার নিকট আরজ করিলেন 'বড় বড় মাশায়েখগণের হালাত কেতাবে লিপিবদ্ধ আছে- কিন্তু আপনার অবস্থা উহা হইতে বহু উচ্চে।' তিনি বলিলেন- 'আমার চারিশত বছর পরে আমার নামে এক অসাধারণ বুজর্গ ব্যক্তি আবিভূর্ত হইবেন। তাঁহার অবস্থা আমার চাইতে বহুগুণে উন্নত হইবে এবং তিনি অতি উচ্চ মর্যাদাধারী হইবেন।' শায়েখ আহমদ জাম কু. আফসোস করিয়া বলিয়াছেন- 'সোবহানালাহ! খাজেগানে নকশ্‌বন্দিয়া সিলসিলায় একজন অদ্বিতীয় বুজর্গ হিন্দুস্তানে পয়দা হইবেন। তাঁহার সহিত সাক্ষাৎ লাভের সৌভাগ্য না হইলে আমি বড়ই ব্যথিত হইব।' তিনি হজরত শায়েখ আহমদ র. এর নিকট একখানি পত্র লিখিয়া গিয়াছিলেন। শায়েখ আহমদ র. এর আবির্ভাবের পরে ১০২২ সালে সেই চিঠি তাঁহার নিকট পেঁৗছানো হয়। উক্ত চিঠিতে তিনি শায়েখ আহমদ র. এর নিকট দোয়া চাহিয়াছিলেন। হজরত শায়েখ আহমদ র. এর বুজর্গ পিতা হজরত আব্দুল আহাদ র. একদিন মোরাকাবায় বসিয়া দেখিতে পাইলেন, তামাম দুনিয়া তমসাচ্ছন্ন। হিংস্র পশুরা মানবকুলকে আμমণ করিয়া ক্ষত বিক্ষত করিয়া দিতেছে। সহসা একি হইল! তাঁহার বুক হইতে একটি অতি উজ্জ্বল নূর বাহির হইয়া সমস্ত পৃথিবীকে নূরান্বিত করিয়া ফেলিল। সেই নূরের জালওয়ায় হিংস্র প্রাণীকুল জ্বলিয়া ভস্ম হইয়া গেল। পুনরায় দেখিলেন, সিংহাসনে উপবিষ্ট এক মহান বুজর্গ। তাঁহার সামনে বহু নূরানী মানুষ ও ফেরেশতা আদবের সহিত দণ্ডায়মান। সেই পবিত্র বুজর্গের সম্মুখে জিন্দিক, নাস্তিক এবং জালেমদেরকে পশুর মতো জবাই করা হইতেছে। সেই সঙ্গে এক ব্যক্তি উচ্চকণ্ঠে ঘোষণা করিতেছে ঃ- ক্বুল জায়াল হাক্কো ওয়া জাহাকাল বাতিল- ইন্নাল বাতিলা কানা জাহূক্বা। শায়েখ আবদুল আহাদ র. এই অত্যাশ্চর্য দৃশ্য দেখিয়া বিস্মিত হইলেন। তৎকালীন বিখ্যাত বুজর্গ শাহ্‌ কামাল কায়থলী র. এর নিকট গিয়া তিনি সমুদয় ঘটনা বর্ণনা করিলেন। হজরত কায়থলী র. ইহার তাবীর বর্ণনা করিলেন। বলিলেন, 'আপনার এক পবিত্র পুত্রসন্তান জন্মগ্রহণ করিবেন। তিনি হইবেন উম্মতে মোহাম্মদী সালালহু আলায়হি ওয়া সালাম এর মধ্যে সর্বাধিক উচ্চ

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।