নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

হাজার বছর পর তিনি আসিলেন তাঁহারই নূরে পুনরায় তামাম ভূলোক মনওয়ার করিবার জন্য। বেদাত-কুফরীর অন্ধকার হইতে পথভোলা মানবকে তাঁহারই প্রদর্শিত পথে চালিত করিবার জন্য।

মহাপুরুষগণের আগমনের সংবাদ পূর্বেই ঘোষিত হইয়া থাকে। আখেরী জামানার পয়গম্বর হাবীবেপাক সালালহু আলাইহি ওয়া সালাম এর আগমনের সংবাদ পূর্ববর্তী উলুল আজম পয়গম্বর আ.গণ পূর্বেই বর্ণনা করিয়াছেন। তেমনি তাঁহার জেল বা প্রতিবিম্ব শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দি র. এর আগমনের সংবাদও পূর্ববর্তী বহু উচ্চমর্তবাসম্পন্ন মাশায়েখগণ কতৃর্ক ঘোষিত হইয়াছিল। স্বয়ং রসুলেপাক সালালহু আলায়হি ওয়া সালাম দ্বিতীয় হাজার বছরের মোজাদ্দেদের আবির্ভাবের ইঙ্গিত দিয়া গিয়াছিলেন। তিনি ফরমাইয়াছেন, 'হিজরতের একাদশ শতাব্দীর প্রারম্ভে আলাহ্‌পাক এমন এক ব্যক্তিকে প্রেরণ করিবেন যিনি একটি বৃহৎ নূর। তাঁহার নাম হইবে আমার নামের অনুরূপ। দুই অত্যাচারী বাদশাহ্‌র মধ্যবর্তী সময়ে তিনি আবির্ভূত হইবেন এবং তাঁহার শাফায়াতে অসংখ্য ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে।' গাউসে পাক হজরত আব্দুল কাদের জীলানী র.ও তাঁহার আবির্ভাবের সংবাদ জানিতে পরিয়াছিলেন। একদিন গাউসে পাক র. কোন এক জঙ্গলে মোরাকাবায় বসিলে সহসা তাঁহার সম্মুখে এক অতি উজ্জ্বল নূরের আবির্ভাব হইল। সেই নূরের আলোকে সমস্ত দুনিয়া আলোকিত হইয়া উঠিল। তাঁহার প্রতি এলহাম হইল- 'হে গাউসে পাক! তোমার পাঁচশত বছর পরে জগত শেরেক বেদাতের তমসায় আচ্ছন্ন হইয়া পড়িবে। সেই সময় উম্মতে মোহাম্মদী সালালহু আলায়হি ওয়া সালাম এর মধ্য হইতে একজন অদ্বিতীয় অলি আলাহ্‌ জন্মগ্রহণ করিবেন। তিনি শেরেক, বেদাত এবং নাস্তিকতাকে ধ্বংস করিবেন। ইসলামের প্রারম্ভের সৌন্দর্য পুনরায় প্রতিষ্ঠিত করিবেন। স্পর্শমণিতুল্য হইবে তাঁহার সহবত। তাঁহার সাহেবজাদাগণ এবং খলিফাগণ আলাহ্‌পাকের খাস দরবারের মেহ্‌মান হইবেন।' এই এলহাম শুনিয়া তিনি তাঁহার খেরকা মোবারককে বিশেষ কামালতে পরিপূর্ণ করিয়া সাহেবজাদা সৈয়দ তাজউদ্দিন আবদুর রাজ্জাক র. এর নিকট

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।