মোবারক সন্তান ভূমিষ্ট হইল। পিতা শায়েখ আব্দুল আহাদ র. দেখিলেন, হজরত রসুলেপাক সালালহু আলায়হি ওয়াসালাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম আ. ও অগণিত ফেরেস্তাসহ তশরীফ আনিয়াছেন। তিনি নবজাত শিশুকে মোবারকবাদ জানাইলেন এবং স্বয়ং নবজাতকের কানে আজান ও একামত বলিলেন। কেমন করিয়া হজরত সালালহু আলায়হি ওয়াসালাম এখানে তশরীফ না লইয়া থাকিতে পারিবেন? হাজার বছর পূর্বে তাঁহার সহিত যে নূরের তিরোধান ঘটিয়াছিল- হাজার বছর পরে এই গৃহেই যে সেই নূরের প্রতিবিম্ব প্রকাশিত হইতেছে। এ যেন তাঁহার নিজেরই প্রকাশ। তামাম মখলুক প্রাণ ভরিয়া নিঃশ্বাস লইল। যেন তাহার হাজার বছরের তৃষ্ণা আজ মিটিয়াছে। নবজাতকের আবির্ভাবে যেন তাহার বহুদিনের সুপ্ত আশা পূর্ণ হইয়াছে। প্রকৃতি সজীব হইল। দিকে দিকে পরিবর্তনের ছোঁয়া লাগিল। জুলমতের মৃত্যুঘন্টা বাজিল। নূর প্রকাশিত হইতে লাগিল। শয়তান বিপদ গণিল। প্রবল প্রতাপশালী বাদশাহ্ আকবরের সিংহাসন উপুড় হইয়া পড়িল। সোজা করার জন্য চেষ্টা করা হইল। কিন্তু কোন ফল হইল না। ইহা ছাড়া বাদশাহ্ দেখিলেন এক ভয়ানক স্বপ্ন। স্বপ্নের কথা পণ্ডিতগণকে জানাইলে তাঁহারা বলিলেন, একজন মহাপুরুষের জন্ম হইয়াছে। তিনি রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি করিবেন। বাদ্যযন্ত্র অচল হইল। গায়ক-গায়িকা, আমোদ-প্রমোদকারী, নর্তকী সবাই হতভম্ব হইয়া দুষ্কার্য হইতে বিরত হইল। সেমা ও গেনাকারীগণের হাল বন্ধ হইল। তাঁহারা কাশফের মাধ্যমে নবজাতকের ফজিলত ও উচ্চা মর্তবা সম্পর্কে জ্ঞাত হইলেন। সমস্ত অলিগণ মুখ ফিরাইলেন তাঁহার দিকে। নিশি অবসান হইল। বিলীয়মান চাঁদ, সেতারা, উদীয়মান সূর্য, পাহাড়, তরু- তামাম মখলুক বিনীত হইয়া পরম শ্রদ্ধাভরে মোবারকবাদ জানাইল এই পবিত্র শিশুকে। মারহাবা মারহাবা ইয়া 'মোজাদ্দেদ' খোশ আমদেদ-তোমায় জানাই খোশ আমদেদ মারহাবা ইয়া ইমামে রব্বানী মারহাবা ইয়া কাইয়ুমে জামানী। ১৪ই শাওয়াল, ৯৭১ হিজরী জুমআর রাতে সোবহে সাদেকের সময় আবির্ভূত এই নবজাতক যাঁহার জন্য সমস্ত মখলুকের এই ব্যস্ততা- তাঁহার নাম রাখা হইল শায়েখ আহমদ। হাবীবেপাক সালালহু আলায়হি ওয়াসালাম এর ইন্তেকালের
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।