নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

রাত্রির আঁধার বিলীন হইতেছে। সোবহে সাদেকের আলোর পরশে সুপ্ত পৃথিবী জাগিয়া উঠিতেছে। শীতল হাওয়া দুলিয়া দুলিয়া ঘোষণা করিতেছে আনন্দ বারতা। সেরহিন্দের মাটিতে আজ কিসের যেন মহফিল বসিয়াছে। আসমানের সেতারা তাই অবাক হইয়া নির্নিমেষ নেত্রে সেই দিকে চাহিয়া রহিয়াছে। তরুলতায় চলিতেছে কানাকানি। চারিপাশের মৌন প্রকৃতি গর্বে বুক ভরিয়া আনন্দের নিঃশ্বাস লইতেছে। সমুদ্র, পবর্ত, আকাশ, পৃথিবী, স্বর্গ, মর্ত সর্বত্রই আজ আনন্দ কলরোল। তামাম মখলুকের হৃদয় আজ পুলকে ভরপুর। বহুদিন যেন তাহারা এমন করিয়া আনন্দ করে নাই। হাজার বছর আগে মখলুকে এমনি কাঁপন লাগিয়াছিল। হাজার বছর আগে ১২ই রবিউল আউয়াল- যেদিন আলাহ্‌র হাবীব সালালহু আলায়হি ওয়াসালাম নশ্বর পৃথিবীতে আসিয়াছিলেন- সেই দিন। তারপর হাজার বছর গত হইয়াছে। প্রকৃতির বিমর্ষ বদনে আর এমন করিয়া হাসি ফোটে নাই। আজ আবার হাসি ফুটিল। হাজার বছর আগের সেই মাতাল সুরভিতে হিলোলিত হইল তামাম মখলুক। এ যেন অবিকল সেই খুশবু-মরু-মক্কার বুকে যাহার পবিত্র বিকাশ ঘটিয়াছিল। সেরহিন্দের এক নিভৃত গৃহে এক পুণ্যময়ী মহিলার প্রসব বেদনা আরম্ভ হইয়াছে। μমে μমে তিনি যেন অচৈতন্য হইয়া পড়িতেছেন। স্থুল জগতের সম্পর্ক বিলুপ্ত হইল। রূহানী জগতের দৃশ্য ভাসিয়া উঠিল। তিনি দেখিলেন সমস্ত নবী আ.গণ, অলিগণ এবং ফেরেস্তাগণ সত্তর হাজার নিশানসহ তাঁহার ঘরে তশরীফ আনিয়াছেন। তাঁহারা সকলেই তাঁহার সন্তানের উচ্চ মর্যাদার কথা বর্ণনা করিতেছেন।

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।