দরবেশ বলিয়াছেন, "কর্তব্যপরায়ণ কোন ব্যক্তি সারাজীবন আলাহর প্রতি মনোযোগী থাকিয়া মুহূর্তের জন্য যদি সে অমনোযোগী হইয়া পড়ে, তাহা হইলে সে যাহা পাইয়াছিল তাহা অপেক্ষা অনেক বেশী হারাইয়া ফেলিবে।" কিন্তু কি আর করা যায় বল, সব সাধ তো আর কখনও পূর্ণ হয় না। দৈহিক চাহিদা ও লোকজনের সহিত ঘনিষ্ঠতা ব্যতীতও তো কোন উপায় নাই। তবে মনে হয়, বাহ্যিক দিক হইতে যে সমস্ত শিথিলতা বা অমনোযোগিতা একান্ত অপরিহার্য তাহা যদি সৎ উদ্দেশ্য প্রণোদিত হয়, সেক্ষেত্রে এই বাহ্যিক শিথিলতা আর গাফলতীর কার্য কারণ হিসাবে বিবেচিত হয় না- তাহা অবিরত জিকিরের সহিত মিলিত হইয়া যায়। উদাহরণ স্বরূপ বলা যায়, যে নিদ্রা গাফলতীর চূড়ান্ত নমুনা, তাহার উদ্দেশ্য যদি এই হয় যে, নিদ্রা হইতে জাগিয়া উঠিবার পর এবাদত-বন্দেগী করিতে কোন অলসতা আসিবে না সেক্ষেত্রে এই নিদ্রা তখন জিকির হিসাবে পরিগণিত হয়। 'উলামাগণের নিদ্রাও এবাদত'- ইহা তুমিও শুনিয়া থাকিবে (তাহা এই ধরনের সৎ উদ্দেশ্যের কারণেই এবাদত হইয়া যায়)। লোকজনের সহিত যদি এই উদ্দেশ্যে মেলামেশা করা হয় যে, তাহা দ্বারা তাহাদের অধিকারসমূহ ঠিকমত পূরণ করা হইবে, সেক্ষেত্রে তাহা এবাদত বলিয়া গণ্য হইবে। ইহা বিশুদ্ধ ধারণা প্রসূত। স্মরণের ব্যাপার (জিকির) শুধু মুখের (জবানের) মধ্যেই সীমাবদ্ধ থাকে না- যে সমস্ত কাজ দ্বারা মাওলার রাজী থাকার বিষয়কে বাঞ্চিত ও অনুমিত বলিয়া মনে হয়, তাহার সব কিছুই জিকির হিসাবে বিবেচিত হইয়া যায়। 'নিঃসন্দেহে ইহা হইতেছে একটি উপদেশ, যাহার মন চায় সে যেন তাহার প্রতিপালকের দিকে পথ তৈরী করে।" (সুরা মুজাম্মেল)। ঐ সমস্ত মহান বুজুর্গ ব্যক্তি যাঁহারা বিশুদ্ধ মূলতত্ত্বে পেঁৗছাইয়া গিয়াছেন এবং বানোয়াট ও কৃত্রিমতা হইতে মুক্তি পাইয়াছেন, তাঁহারা যাহা কিছু করেন সব আলাহর জন্য করেন। আর তাঁহাদের দ্বারা যাহা কিছু প্রকাশ পায় তাহাও আলাহর জন্যই হইয়া থাকে- তজ্জন্য তিনি কোন ইচ্ছা (নিয়ত) করেন অথবা না করেন। তাঁহার উদ্দেশ্য বিবেচনা শক্তির ভিতর হইতে উৎসারিত হইতে থাকে- কোন নির্ধারিত বিষয়ে সংশোধিত উদ্দেশ্যের প্রয়োজন হয় না। যেহেতু তাঁহার কামনা- বাসনা (নফস) সব কিছুকে উৎসর্গ করা হইয়াছে সেই মাওলার প্রেমে- সেই জন্য তিনি যাহা কিছু করিয়া থাকেন তাহা আলাহর দিকে প্রত্যাবর্তন করিয়া থাকে। যেন বর্তমান অবস্থিতিতে (মাকামে) সাফল্য লাভ করিবার পূর্বে তিনি যাহা কিছু করিতেন প্রবৃত্তির (নফসের ) প্ররোচনায় করিতেন এবং সেই সময়েও তাহার জন্য কোন নিয়তের প্রয়োজন হইত না। ইহাও জানা দরকার যে, এই প্রকার আধ্যাত্মিক দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণের মাহাত্ম্যে কোন ঔদ্ধত্য ও অনাচার করা হইলে তাহা (সত্যের পথে) আলাহর মাহাত্ম্যের (শানের) প্রতিই ঔদ্ধত্য করার সামিল হয়।
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।