সেজদার লাগি দূর আসমান পড়ে এই জমিনের বুকে নুয়ে যে-জমিনে আছে কিছু আলাহ্ প্রেমিক ঐ নূরের প্রেমে মগ্ন হ'য়ে। নিজের কাজে সদা নিরলস থাকিবে এবং আলাহ্পাকের কাছে কৃতজ্ঞতা জানাইতে থাকিবে। তিনি আমাদিগকে অবহিত করিয়াছেন- 'যদি তোমরা আমার দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করিতে থাক, তাহা হইলে তোমাদের জন্য আমি সেই দানের পরিমাণ বর্ধিত করিয়া দিব।" সেই সঙ্গে আলাহ্তায়ালা কতৃর্ক পরীক্ষার জন্য প্রদত্ত শিথিলতার ব্যাপারে ভয়ে কম্পিত থাকিবে এবং শয়তানী চμান্ত সম্পর্কে সদা সন্ত্রস্ত রহিবে। কামনা-বাসনা-সম্ভোগজনিত প্রবৃত্তির কুমন্ত্রণা ও সূক্ষ্ণ অংশীবাদীত্বের জটিলতা সম্পর্কে সতত সজাগ ও সতর্ক থাকিবে। আসল কথা হইতেছে, সম্মানিত বুজুর্গব্যক্তিগণের সহিত মূল ও মৌলিক সম্বন্ধকে সুরক্ষিত রাখিবে এবং নবী করিম স. এর সুন্নতের মজবুত রশিকে কখনও হাতছাড়া করিবে না। আলাহ্পাকের পবিত্র দরগাহে সব সময় কাতরতার সহিত প্রার্থনা করা এবং কান্নাকাটির মাধ্যমে অনুনয়-বিনয় করাকে অবশ্য কর্তব্য হিসাবে বিবেচনা করিবে। বন্ধুগণের নিকট হইতে এই প্রত্যাশা করি যে, বহুদূরের এই দ্বীনহীনকে মঙ্গল কামনায় দোয়ার সহিত তাঁহারা স্মরণে রাখিবেন। আলাহ্তায়ালা তোমাদের মদদ্গার ও সাহায্যকারী হউন।
শায়েখ আব্দুল লতিফ লস্করখানির নিকট লিখিত। মকতুব নং-৫৪
নিজের সম্পর্কে এবং বন্ধুগণের সম্পর্কে এই মিসকিনের যে কামনা তাহা হইতেছে, নিজেকে যেন সম্পূর্ণরূপে সেই অখণ্ড মূলের সহিত নিয়োজিত রাখা যায় এবং এই সর্বোচ্চ সম্পদের ব্যাপারে কোন কথা বা কাজ যদি বিরুদ্ধভাবাপন্ন বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইতে যেন একেবারে বিমুখ থাকিতে পারা যায়। কিন্তু এমনও যেন না হয় যে, আভ্যন্তরীণ সমৃদ্ধির জন্য সর্বাধিক চেষ্টা করিতে গিয়া বাহ্যিক কার্যধারার মধ্যে কোন গাফলতী আসিয়া পড়ে। এই প্রসঙ্গে কোন এক