মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

চলিয়া আস। কিন্তু আরও একটি কথা এই প্রসঙ্গে বলিয়া রাখি- এই দূরত্বের বেদনা ও বিরহের যন্ত্রণা সত্ত্বেও ওইদিকের অনুগ্রহের পরিমাণ বেশীর চেয়ে আরও বেশী এবং স্বাদেগন্ধে, সৌন্দর্যে তাহা পূর্বাপেক্ষা অধিক উত্তম ও মনোরম। হে ভ্রাতঃ, ইহাও তো চিরস্থায়ী অনুগ্রহ বটে যে, বিরহ-বেদনার সহিত জড়াইয়া সম্পর্কের সহিত যুক্ত করিয়া রাখা হইয়াছে এবং হৃদয়ের এই উত্তাপ হইতে আনুকূল্য প্রাপ্তির হিম্মত প্রদান করা হইয়াছে। রয়েছি এখানে বেঁচে শুধু এই আশা নিয়ে বুকে মৃদুমন্দ বায়ে সেখান থেকে পড়বে এসে ঝঁুকে আমোদিত গন্ধরাজি, নিব প্রাণভরে তাহা শুঁকে। ওয়াস্‌ সালাম।

শায়েখ মহসিনের নিকট লিখিত। মকতুব নং-৫৩

আরম্ভ করিতেছি পরম দাতা ও দয়ালু আলাহ্‌তায়ালার নামে। সমস্ত প্রশংসা আলাহ্‌র জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। ভ্রাতৃসম প্রিয় শায়েখ মহসিনের নিকট এই প্রেমিক দরবেশ সালাম জানাইতেছে ও সর্বাঙ্গীন কুশল কামনা করিতেছে। আলাহ্‌তায়ালার অনুগ্রহের খবর, প্রেমের পথ অন্বেষণকারীগণের আবেগ ও উদ্যম, রীতিনীতি ও আচার- ব্যবহারের দৃঢ়তা ও সচেতনতা এবং বর্তমানে সমবেতভাবে বৃত্তাকারে স্মরণে ও ধ্যানে (হালকায়ে জিকির ও ফিকিরে) রত থাকার বিষয় সম্পর্কে অবগত হইয়া অত্যন্ত প্রীত ও সন্তুষ্ট হইয়াছি। এই সমস্ত বিষয় অধিকতর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের ভিত্তি হইয়া থাকে। μমশঃ নিকটবর্তী হইয়া-আসা কেয়ামতের এই জামানায় এই ধরনের ধর্মীয় সমাবেশ এবং কেবলমাত্র আলাহর ওয়াস্তে সকলে মিলিয়া মিশিয়া একসঙ্গে উপবেশন করা- আলাহ্‌তায়ালার বিশেষ দান।

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।