আলাহ যাহা কিছু করেন তাহার মধ্যে মঙ্গল নিহিত থাকে। যে কোন স্থানেই এই সম্মানিত ব্যক্তিগণ থাকেন না কেন তাহাই আলাহ্পাকের আশীবার্দস্বরূপ। তাহাদের সেই সুখময় অতীত দিনের স্মৃতি হৃদয় আকুল করি আনে সুরভিত প্রেম-প্রীতি।
ওয়াস্ সালাম।
মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৫২
পরম দাতা ও দয়ালু আলাহ্তায়ালার নামে আরম্ভ করিতেছি। - সমস্ত প্রশংসা আলাহ্র জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। লাহোর হইতে জনৈক বন্ধুর মাধ্যমে যে পত্রখানি প্রেরণ করিয়াছ তাহা হস্তগত হইয়াছে এবং তাহার বিষয়বস্তু পাঠ করিয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। ভালবাসার আবেগ ও অনুভূতির প্রকাশে এবং হৃদয়ের বিকশিত উত্তাপে ভরপুর ছিল তোমার পত্রখানি। ইহার জন্য আলাহ্পাকের প্রতি কৃতজ্ঞতা ও সালাম পেশ করিতেছি। যতটুকু উত্তাপ ও আকর্ষণ হাসিল করা যায় তাহাকে আলাহ্তায়ালার দান বলিয়া মনে করিবে। চিঠিতে তুমি এই অঞ্চলে (সেরহিন্দ) আগমনের আকাঙ্খা ব্যক্ত করিয়াছ এবং সেই সঙ্গে আমার আহ্বানের প্রতীক্ষায় থাকিবে এমন অভিলাষ প্রকাশ করিয়াছ। দেখ, এখানকার অধিবাসীগণ তাহাদের অন্তরে পরকালের প্রতি খেয়াল রাখে আর ইহার দূরত্বের কারণে সদা বিমর্ষ থাকে এবং বন্ধুগণের নিকটেও সেই মিলন- গৃহের কথা বলিয়া থাকে। যদিও সেই গৃহের কোন নিদর্শন এখনও পর্যন্ত বাহ্যিকভাবে গোচরীভূত নহে। কেবলমাত্র বিরহ ও দূরত্বের ব্যথা এবং হৃদয়ের উত্তাপ ও দ্রবণ ব্যতীত হিসাবে আর কিছুই নাই। তুমি যদি এই অঞ্চলে আসিতে চাও এবং প্রবাসীগণের (হিজরতকারীগণের ) শোকে ও বিচ্ছেদ-ব্যথা বেদনায় শরীক হইতে চাও ও হারানোর জ্বালায় দহন যন্ত্রণার মহফিলে দগ্ধীভূত হইয়া বিবর্ণ ব্যথার চুমুক সহ্য করিতে চাও, তাহা হইলে আর অসুবিধা কি, এখানে