কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করিতে সমর্থ হয়, আলাহর অনুগত ও ভক্ত থাকিতে পারার মত স্বীকৃতির চিহ্নসমূহ তাহার আচার-আচরণের মাধ্যমে প্রকাশিত হইতে থাকে এবং তাহার পেশানীর আলো প্রকৃত অবস্থার সাক্ষ্য দিতে থাকে। এই ধরনের প্রিয় বান্দার সামর্থ্যের সংবাদ আনন্দ ও সন্তুষ্টির কারণ, আলাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিবার ভিত্তি এবং এই অনুগ্রহের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য দোয়ার উপকরণ হইয়া যায়। এই সমস্ত নূর আলাহর দৃষ্টিতে প্রিয় বন্ধুগণের বরকতের নূর। আর দাসত্বের উদ্দেশ্যে প্রার্থনার নিয়ম-কানুনসমূহ পালন করিবার জন্য যে বাহ্যিক একাগ্রতা বহিরাঙ্গন পাইয়া থাকে তাহা এই মৌলিক সংযোগেরই প্রভাব, যাহা সম্মানিত ও উচ্চ মর্যাদাসম্পন্ন বুজুর্গগণের অভ্যন্তর হইতে আপনার অন্তরে প্রদীপ্ত হইয়া উঠে। যে সমস্ত ভক্ত ও সহচরবৃন্দ হজরত খাজা মোজাদ্দেদে আলফে সানি র. এর সাহচর্যে ছিলেন এবং তাঁহার সেবাযত্ন ও কদমবুসি করার সৌভাগ্য দ্বারা মর্যাদা ও সম্মানের অধিকারী হইয়াছেন, তাঁহারা আজও আমার নিকট অত্যন্ত প্রিয় ও আদরণীয়, অভিজাত ও আনন্দদায়ক হইয়া আছেন। কারণ, ঐ সকল ব্যক্তি হইতেছেন বন্ধুত্ব অর্জনের ক্ষেত্রে পরিপূর্ণতার আয়না এবং সেই সুন্দর মহৎ আত্মার নিদর্শন স্বরূপ। যখনই আমি এই দলের সাক্ষাৎ লাভ করি তখনই আমার মধ্যে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়- যেন মনে হয় সম্মানিত হজরত রহমতুলাহি আলাইহির সৌন্দর্য অবলোকন করিতেছি। ঐ সকল সমাবেশ ছিল কেবলমাত্র আলাহ্তায়ালার উদ্দেশ্যে, যাহার দৃষ্টান্ত আজকাল পাওয়া যায় না। আমার মনের মধ্যে যখন ঐ সমস্ত স্মৃতি ঘুরিয়া বেড়ায় তখন আমার চক্ষু অশ্রুসিক্ত এবং হৃদয় দুঃখভারাμান্ত হইয়া উঠে। ইহাই কামনা করি যে, এই জামাতের সহিত অবস্থান করিব এবং তাঁহাদের সহিত মেলামেশা ও উঠাবসা করিব। কিন্তু আফসোসের বিষয়, এই দলের সংখ্যা দিন দিন হ্রাস পাইতেছে এবং হ্রাস পাওয়া ছাড়াও এই জামাতভুক্ত বিভিন্ন লোকজন একে অপরের নিকট হইতে দূরে দূরে অবস্থান করিতেছেন। পড়ে আছি আমি বহুদূরে আজ বন্ধুহীন একা সহেনা সে তীব্র মর্মজ্বালা হৃদয়ে আর সহেনা, দহনে দহনে তপ্ত হিয়া তবু নাহি তার দেখা অস্থিমজ্জা হল অঙ্গার এ প্রাণ তো আর রহে না।
টীকাঃ মাওলানা আব্দুল গফুর সমরকন্দী ছিলেন হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর অন্যতম খলিফা। বাহ্যতঃ তিনি সেনাদলে থাকিলেও আসলে তিনি ছিলেন আলোকিত খানকার অধিবাসী। (যবদাতুল মাকামাত- পৃঃ ৩৮৯)।