মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

মোলা নিয়ামত উলাহর নিকট লিখিত। মকতুব নং- ৫০

কীরকম আশ্চর্যজনক আদান-প্রদান দেখ, একজন আধ্যাত্মিক দৃষ্টিসম্পন্ন সাধকের আভ্যন্তরীণ সম্পর্ক যত বেশী শক্তিশালী হইতে থাকে, শরীয়ত সম্পর্কিত নির্দেশাবলীর ব্যাপারে গভীর অন্তদৃর্ষ্টি তত বেশী নির্মল ও আলোক-উজ্জ্বল হইতে থাকে। তাহার কারণ, কামনা-বাসনার সম্ভোগে রত উদ্ধত প্রবৃত্তি যাহা শরীয়তের নির্দেশাবলীকে মূলতঃ অস্বীকার করে- তাহা এই সময়ে বশীভূত হইয়া যায় এবং আলোকপ্রাপ্ত পরিপূর্ণ দীপ্তি, পূর্ণরূপে প্রশান্ত প্রবৃত্তির (কামালে এতমিনানে নফসের) সম্পর্কের সহিত সংযুক্ত থাকে। শরীয়তের ব্যাপারে যাহারা অমনোযোগী তাহারা মূল সংযোগের বিষয়ে অতিমূঢ় ও দরিদ্র- তাহারা ভিতরের শাঁস হইতে সরিয়া আসিয়া কেবলমাত্র আবরণের মধ্যে জড়িত হইয়া আছে। সংযোগের (নেসবতের) পরিপূর্ণতা প্রশান্তির মাধ্যমে অর্জিত হইয়া থাকে এবং প্রশান্তির চিহ্ন হইতেছে অবতীর্ণ প্রত্যাদেশসমূহের প্রতি পূর্ণরূপে আনুগত্যের মধ্যে অবস্থান করা। আনুগত্য না থাকিলে প্রশান্তিও থাকে না। পূর্ণ আনুগত্যের অধিকারী ও শরীয়তের ধারক রসুলে মকবুল সলালহু আলাইহি ওয়া সালামের প্রতি আলাহ্‌তায়ালা তোমাদিগকে এবং আমাদিগকে যেন অটল রাখেন। ওয়াস্‌সালাম।

মাওলানা আব্দুল গফুর সমরকন্দীর নিকট লিখিত। মকতুব নং-৫১

আলহামদু লিলাহি ওয়া সালামুন 'আলা ইবাদিহিলাজী নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। আহা, ইহা আলাহ্‌তায়ালার কী আশ্চর্য দান, যদি কোন আলেম শিক্ষা গুরু হইয়া আনুগত্যের অলংকারে সুসজ্জিত থাকিতে পারে, বৃদ্ধকালেও করণীয়

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।