মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

এরশাদ পানাহ মীর মোহাম্মদ নোমানের নিকট লিখিত। মকতুব নং- ৪৯

আলাহ্‌তায়ালা আপনার প্রাচুর্যময় অস্তিত্বকে করুণাধারায় পূর্ণ রাখিয়া আদেশের সমুজ্জ্বল আলোক প্রভায় বিভূষিত রাখুন। "জলে স্থলে মানুষের কৃতকর্ম সমূহের দরুন নানা প্রকার বালা মুসিবত ছড়াইয়া পড়িতেছে" (সুরা রূম)। আমাদের অপকর্মসমূহের কারণে দ্বিতীয় বৎসরের মত মখলুকের মানুষ দুর্ভিক্ষের ভয়াবহ কবলে আবদ্ধ হইয়া রহিয়াছে। মানুষজন এই বিপদ ও ব্যাধি হইতে পরিত্রাণ পাইবার উদ্দেশ্যে ইস্তিসকার নামাজের জন্য (অতি অনাবৃষ্টির সময় যে নামাজ পড়া হয়) জঙ্গলের দিকে যাইতেছিল এবং আমিও তাহাদের সঙ্গে ছিলাম। আমি আমার পাপের বোঝা সঙ্গে লইয়া নিশ্চিতভাবে বুঝিতে পারিতেছিলাম যে, দুর্ভিক্ষের আকার এই বালা-মুসিবতের আবির্ভাব কেবল আমারই মন্দ কাজের প্রতিফল। লোকজন শুধু শুধু আমার নিকট হইতে দোয়া ও বরকতের সন্ধান করে এবং আমাকে বিপদ হইতে পরিত্রাণের মাধ্যম বলিয়া মনে করে। তাহারা আমার আসল অবস্থা সম্পর্কে জ্ঞাত নয়। তাহারা প্রশাসন কতৃর্ক জুলুম ও অত্যাচারের বিষয়েও অভিযোগ করে- কিন্তু আমি যখন আমার আমলসমূহের প্রতি দৃষ্টিপাত করি তখন দেখি যে, ঐ প্রশাসনের তুলনায় আমার আমল বলিতে কিছুই নাই। এই সমস্ত অপরাধের ভারী বোঝা সত্ত্বেও বন্ধুগণের নিকট হইতে প্রত্যাশা রাখি যে, তাহারা আমার করুণ অবস্থার জন্য করুণা প্রদর্শন করিবে, আমার অপরাধসমূহের ক্ষমার জন্য আলাহ্‌তায়ালার নিকট সুপারিশ করিবে এবং আমাকে আমার অগুণিত পাপের মধ্যে অসহায় অবস্থায় ছাড়িয়া দিবে না। যদিও আমি পাপী তবু আমি আলাহর সেই রহমতের প্রত্যাশী-আর হামার রাহেমীন-পরমদাতা ও দয়ালু, তাঁহার সেই রহমতের আশায় আশান্বিত হইয়া চাহিয়া থাকা পাপীদের অবস্থার প্রতি তিনি রহম করেন এবং সম্মুখে আগত কাল কেয়ামতের দিনে পাপীর নসিবে শাফায়াতের সৌভাগ্য লাভ করিবে, এমন আশাও করি। ওয়াস্‌ সালাম।

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।