আর একটি হাদীসে বলা হইয়াছে- কোন মুসলমান ভাইকে দেখিয়া তোমার মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিলে তাহা সদকা স্বরূপ। তুমি যদি সৎকাজের জন্য আদেশ কর এবং অসৎ কাজের জন্য নিষেধ কর তাহা সদকায় পরিণত হয়। কোন পথভ্রান্তকে সোজা পথ বলিয়া দেওয়া সদকা। রাস্তা হইতে পথের কাঁটা কিংবা হাড় সরাইয়া দেওয়াও সদকা। নিজের পাত্রে পানি ভরিয়া তাহা ভাইয়ের পাত্রে ঢালিয়া দিলে সদকার কাজ হয় (তিরমিযি)। অপর একটি হাদীস হইতে জানা যায়- জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা থাকিবে যাহার বাহিরের অংশ ভিতর হইতে এবং ভিতরের অংশ বাহির হইতে (স্বচ্ছ হওয়ার কারণে) দেখা যাইবে। হজরত আশয়ারী রা. জানিতে চাহিলেন, হে আলাহর রসুল, তাহা কাহার ভাগ্যে হইবে? তিনি স. বলিলেন, সেই ব্যক্তির জন্য যে সদালাপী, যে ক্ষুধার্ত লোকদিগকে আহার করায় এবং রাত্রে মানুষজন যখন শুইয়া থাকে তখন যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজের জন্য দণ্ডায়মান থাকে (তিবরানী ও হাকেম)। এই কয়েকটি হাদীস 'তারগীব ও তারহীব' হাদীস গ্রন্থ হইতে এখানে লেখা হইল- যাহা হাদীস সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বিশ্বাসযোগ্য গ্রন্থসমূহের অন্তভুর্ক্ত। এইগুলিকে অনুসরণ করিয়া চলার মত তওফীক যেন আলাহ্তায়ালা আমাদিগকে দান করেন। নিজের অবস্থাকে এই সমস্ত হাদীসের বিষয়গুলির সহিত যাচাই করিবে। যদি তাহা এইগুলির সহিত সঙ্গতিপূর্ণ হইতে থাকে তাহা হইলে আলাহ্পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর। আর যদি তদনুযায়ী না হয় তাহা হইলে কাকুতিমিনতির সহিত, নিজের অবস্থা যাহাতে এই হাদীসগুলির অনুরূপ হয়, তাহার জন্য আলাহ্তায়ালার নিকট প্রার্থনা কর ও আবেদন জানাও। প্রকৃতপক্ষে যদি এইরূপ আমল করার সামর্থ্য কাহারও না থাকে, সেইক্ষেত্রে অন্ততঃপক্ষে নিজ অক্ষমতার স্বীকারোক্তি অবশ্যই থাকিবে। আলাহ্ না করেন, যদি কাহারও এই অনুযায়ী আমল করার সামর্থ্য না থাকে এবং নিজের আমলকেও অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ মনে না করে; সেই সকল ব্যক্তি অতি দুর্ভাগ্যের অধিকারী হইয়া থাকে।
এ জগতে মহৎ কাজের লাগি সকল প্রয়াস ঐশ্বর্যের প্রাচুর্যে রয়েছে ভরা, মন্দ কাজে না রহিলে বিবেকের দংশন প্রকাশ পাপের চাতুর্যে তা থাকে যে ভরা।